Rekha Patra Health Latest Update: বিজেপি বিধায়ক রেখা পাত্রের সত্যিই কি বিষক্রিয়া হয়েছে? তা এখনও নিশ্চিত নয়। সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন যে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেরকম ছিলেন, এখন তার থেকে ভালো আছেন। তবে বিষক্রিয়ার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা, তা নমুনা পরীক্ষার পরই বোঝা যাবে। এখনও সেই রিপোর্ট আসেনি। রিপোর্ট হাতে পেলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বিধায়কের পেটে ভেষজ কীটনাশক গিয়েছিল?

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, রেখার পরিবারের তরফে দাবি করা হয়েছে যে বিধায়কের পেটে ভেষজ কীটনাশক চলে গিয়েছে। হাসপাতালের রেফারেল কার্ডে সেরকমই দাবি করা হয়েছে বলে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। যে ভেষজ কীটনাশক তৈরি করা হয় গাছপালা এবং ভেষজ উপাদানের নির্যাস থেকে। মশা বা অন্যান্য পোকামাকড়ের দাপট রুখতে ব্যবহার করা হয় সেই ভেষজ কীটনাশক।
তদন্তের দাবি তুললেন সিপিআইএম নেতা শতরূপ
সেই বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। হিঙ্গলগঞ্জের বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেছেন, ‘বিধায়ক রেখা পাত্রর দ্রুত আরোগ্য কামনা করছি। উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। মিডিয়ায় প্রকাশিত, উনি বিষক্রিয়ায় অসুস্থ ও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। এই বিষক্রিয়ার কারণ কী, তার সঠিক তদন্ত হোক। কোনো সত্য যেন আড়াল করার চেষ্টা না হয়।’
রাতে অসুস্থ, তারপর বসিরহাট হয়ে কলকাতার হাসপাতালে রেখা
{{/usCountry}}রাতে অসুস্থ, তারপর বসিরহাট হয়ে কলকাতার হাসপাতালে রেখা
{{/usCountry}}আর পুরো ঘটনার সূত্রপাত হয় গতরাতে। একটি মহলের তরফে দাবি করা হয়, শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে ছিলেন রেখা। রাত ন'টা নাগাদ আচমকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে করা হয় প্রাথমিক চিকিৎসা। তারপর বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় রাত তিনটে নাগাদ তাঁখে কলকাতার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে হিঙ্গলগঞ্জের বিধায়কের। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রেখার শারীরিক অবস্থা নিয়ে ওই বেসরকারি হাসপাতালের তরফে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে রাজ্য সরকারকে তথ্য দেওয়া হচ্ছে। রাজ্যের তরফেই সংবাদমাধ্যমকে বিভিন্ন তথ্য জানানো হবে।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।