...
...
Next Story

Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

Bengal Industrial Projects Update: পশ্চিমবঙ্গে আরও ১,৬০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চার। লারসেন অ্যান্ড টুবরোর এলটিএম পাচ্ছে ডেটা সেন্টারের জমি। আদানি গোষ্ঠীর নজরে কল্যাণী বিমানবন্দরে।

Published on: Aug 29, 2026, 15:51:04 IST
Advertisement

Bengal Industrial Projects Update: রাজ্যে বিনিয়োগের জন্য আরও জমি চেয়েছে লারসেন অ্যান্ড টুবরো গ্রুপের সংস্থা এলটিএম। আগামী পাঁচ বছরে ১,৬০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নেওয়াটিয়া গ্রুপ। আবার কল্যাণী বিমানবন্দর প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে আদানি গ্রুপ।

১,৬০০ কোটি টাকা বিনিয়োগ নেওয়াটিয়া গ্রুপ

হাসপাতাল, ডেটা সেন্টার থেকে বিমানবন্দর- পশ্চিমবঙ্গে একগুচ্ছ বিনিয়োগের পরিকল্পনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
হাসপাতাল, ডেটা সেন্টার থেকে বিমানবন্দর- পশ্চিমবঙ্গে একগুচ্ছ বিনিয়োগের পরিকল্পনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

অগস্টের শেষ সপ্তাহে বিনিয়োগ সংক্রান্ত একাধিক সুখবর পেল পশ্চিমবঙ্গ। অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে স্বাস্থ্যখাতে পশ্চিমবঙ্গে কমপক্ষে ১,৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মোট পাঁচটি হাসপাতাল প্রকল্পে সেই লগ্নির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর পার্থিব নেওয়াটিয়া।

হাওড়ায় বিশেষ গুরুত্ব আরোপ

বিনিয়োগের পরিকল্পনার বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, নেওয়াটিয়া ভাগীরথী প্রকল্পের আওতায় হাওড়ায় মহিলা এবং শিশুদের জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে। ১২০টি শয্যার সেই হাসপাতালের ক্ষেত্রে বিনিয়োগের অঙ্কটা ধরা হয়েছে ১৫০ কোটি টাকার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৯ সালের এপ্রিলের মধ্যেই হাসপাতাল চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পার্থিব।

আরও পড়ুন: Weather and Rain Forecast: ফের ব্যাট হাতে নিম্নচাপ! তেড়ে বৃষ্টির পূর্বাভাস বহু এলাকায়, রইল আবহাওয়ার খবর

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতার তারাতলায় মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, নিউ টাউনে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল এবং দুর্গাপুরে মহিলা ও শিশুদের জন্য বিশেষ হাসপাতাল তৈরি করা হবে। তাছাড়া শিলিগুড়িতেও একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর। তিনি জানিয়েছেন, দুর্গাপুরের হাসপাতালের জন্য অমিত মেটালিক্সের সঙ্গে হাত মেলানো হয়েছে।

আরও পড়ুন: State Government Employees: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! বদলি ও অবসরে আর্থিক সুবিধা বাড়ল রাজ্য সরকার

LTM-কে আরও জমি দেওয়া হবে, শীঘ্রই নয়া ভবন

আবার লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এস সুব্রমনিয়াম জানিয়েছেন, নিউ টাউনের সিলিকন ভ্যালিতে এলটিএমের গ্লোবাল ডেলিভারি এবং আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সেন্টারের দুটি টাওয়ার চালু করা হয়েছে। আরও চারটি টাওয়ার তৈরির অনুমোদন ইতিমধ্যে মিলেছে। খুব শীঘ্রই ক্যাম্পাসে আরও দুটি ভবন তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।

আরও পড়ুন: Baranagar-Barrackpore Metro Update: ব্যারাকপুর পেরিয়ে এবার কল্যাণী AIIMS! মেট্রো সম্প্রসারণের বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

কল্যাণীর দিকে নজর আদানি গোষ্ঠীর

আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডেটা সেন্টার তৈরির জন্য এলটিএমকে যাতে ১০ একর জমি দেওয়া হয়, সেজন্য হিডকোকে নির্দেশ দিয়েছেন। যিনি আরও জানিয়েছেন যে কল্যাণী এয়ারপোর্টে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe