Heavy Rain Forecast on South Bengal: মুড়ি-মুড়কির মতো নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করবে, সেটার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর ওই একই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে আগামিকাল এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? কোথায় জারি হল সতর্কতা?

১) রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) সোমবার আবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় (ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া) ভারী বৃষ্টি হবে। সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বাকি ১২টি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৩) তারইমধ্যে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}৩) তারইমধ্যে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{{/usCountry}}তারপর কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
১) মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) সেইসঙ্গে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।