...
...
Next Story

Dharmendra Pradhan on anti-India power: ‘ভারত-বিরোধী শক্তি…..’, জগন্নাথদেবের নাম নিয়ে ইস্তফার ৪ কারণ বললেন ধর্মেন্দ্র

Dharmendra Pradhan on anti-India power: চারটি কারণে ইস্তফা দিচ্ছেন বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যখন দেশজুড়ে তুঙ্গে উঠেছে ছাত্র আন্দোলন, সেই আবহে ইস্তফা দিলেন তিনি।

Published on: Jul 25, 2026, 16:37:25 IST
Advertisement

Dharmendra Pradhan on anti-India power: চাপ ক্রমশ বাড়ছিল। দেশের বিভিন্ন প্রান্ত উত্তাল হয়ে উঠছিল ছাত্র আন্দোলনে। সেই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও পদত্যাগের চারটি কারণ ব্যাখ্যা করলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো ইস্তফাপত্র বর্ষীয়ান বিজেপি নেতা বলেছেন, ‘যন্তর মন্তর ও সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে যাতে কোনও দেশ-বিরোধী শক্তি ফায়দা লুটতে না পারে, জাতীয় ঐক্য অটুট থাকে, কোনও ভারতীয় পড়ুয়া ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানরা যাতে পড়াশোনায় সময় দিয়ে নিজেদের কেরিয়ার গঠনে মনোযোগ দিতে পারে- সেজন্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’

'জগন্নাথদেবের আশীর্বাদে….', কী বললেন ধর্মেন্দ্র প্রধান?

চারটি কারণে ইস্তফা দিচ্ছেন বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
চারটি কারণে ইস্তফা দিচ্ছেন বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘জাতির সেবা করাই আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার; আমি সর্বদা এই ব্রতে নিবেদিত থাকব। জগন্নাথদেবের আশীর্বাদে, ভবিষ্যতেও ভারতমাতা, ওড়িশার জনগণ এবং দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণে আমি সম্ভাব্য সব উপায়ে নিজেকে নিয়োজিত করে যাব।’

আরও পড়ুন: NEET Topper on Question Leak Protest: ‘না পড়ে বিক্ষোভ দেখাতে যাব কেন?’ বললেন NEET ‘টপার’, মুখ খুললেন শিক্ষামন্ত্রীও

ধর্মেন্দ্র প্রধানের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী

আর পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন কিরেন রিজিজু। তাঁর ‘প্রকৃত নেতৃত্বের’ প্রতি কুর্নিশ জানিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘মন্ত্রিসভায় তাঁর সঙ্গে কাজ করার সুবাদে আমি ভারতের শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে আন্তরিক নিষ্ঠা এবং প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে লাখ-লাখ শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে থেকে প্রত্যক্ষ করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন অসামান্য অধ্যবসায়; তিনি সাহসিকতা ও সুষ্পষ্ট দূরদর্শিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন।’

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘ধর্মেন্দ্রজি, আপনার নিরলস সেবা, সংস্কারের প্রতি নিষ্ঠা এবং একটি শক্তিশালী ভারত গঠনে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। একই রকম দৃঢ় প্রত্যয় ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা চালিয়ে যাওয়ার পথে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।’

আরও পড়ুন: Kolkata Girl becomes Global Topper: 'বিশ্বসেরা' হলেন কলকাতার ছাত্রী, সুযোগ লন্ডনের কলেজে, ‘টপার’ হয়েছেন আরও ২ পড়ুয়া

কেন্দ্রীয় সরকারকে নিশানা বিরোধীদের

যদিও পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘এটি নতুন প্রজন্মের জন্য বড়সড় এতটা জয়। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা—সবকিছু নিয়েই সরকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান যুগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া এবং রাজপথের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়া তরুণ প্রজন্মের এই আন্দোলন শেষপর্যন্ত বিশ্বের বৃহত্তম দলভারতীয় জনতা পার্টিকে নতিস্বীকার করতে বাধ্য করেছে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe