Aroop Biswas in Messi Case: নিজে ‘হ্যাটট্রিক’ করে মেসি-কাণ্ডে থানায় হাজিরা অরূপের! তার আগেই ফেলেছেন ‘বোমা’

Aroop Biswas in Messi Case: পুলিশের কাছে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। লিওনেল মেসি কাণ্ডে আগে তিনবার হাজিরা এড়িয়েছিলেন। তারপর অবশেষে হাজিরা দিলেন। তার আগে ৫৩৮ কোটি টাকার ‘বোমা’ ফেলেন।

Published on: Jun 18, 2026, 10:44:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Aroop Biswas in Messi Case: সোমবার 'হ্যাটট্রিক' করেছিলেন নিজে। মঙ্গলবার হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। আর বিশ্বকাপের মঞ্চে মেসির হ্যাটট্রিকের পরদিনই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজ সকাল ৯ টা ৫৬ মিনিট নাগাদ পুলিশের দুয়ারে পৌঁছে যান প্রাক্তন বিধায়ক। সটান ঢুকে যান থানার মধ্যে। আর সেই দৃশ্য দেখার পরে ভারতে মেসির ‘GOAT’ ট্যুরের আয়োজক তথা অভিযোগকারী শতদ্রু দত্ত দাবি করেছেন, আইন কাউকেই ছাড়ে না। এবার সঠিকভাবে তদন্ত হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে শতদ্রু জানিয়েছেন, তিনি সবরকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। যদি পুলিশ মনে করে যে অরূপের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে, তাতেও রাজি আছেন বলে জানিয়েছেন শতদ্রু।

মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাস হাজিরা দিলেন পুলিশের কাছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাস হাজিরা দিলেন পুলিশের কাছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

'২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নিয়েছিলেন অরূপ'

যে শতদ্রুর অভিযোগের ভিত্তিতেই অরূপকে একাধিকবার তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তিনি দাবি করেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন শতদ্রু।

আরও পড়ুন: Monsoon Rain Forecast till 24th June: কাল থেকে বৃষ্টি বাড়বে, গরম কমবে ২ দিন পরই, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় টানা ঝড়?

মেসির টিম দায়ী করেছে অরূপকেই

যদিও তিনবার সেই সমন এড়িয়ে যান অরূপ। তাতে একটি মহলে জল্পনা তৈরি হয়, তাহলে কি গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে? বিশেষত মেসির টিমের তরফে পুলিশকে যে মেল করা হয়েছে, তাতে আলোচনার বহর আরও বেড়ে যায়। ফুটবল রাজপুত্রের টিমের তরফে অভিযোগ করা হয়, মেসিকে বারবার স্পর্শ করছিলেন অরূপ। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে যে বিশৃঙ্খলা হয়েছিল, সেজন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রীকেই দায়ী করা হয়।

আরও পড়ুন: Mamata Personal Security Row: মমতার 'বায়না' শুনল না সরকার! সামনে PSO-দের ‘আসল’ কারণ, শুভেন্দুকে বার্তা কুণালের

৫৩৮ কোটি টাকার ‘বোমা’ অরূপের

সেইসবের মধ্যে ‘বোমা’ ফেলেছেন অরূপ। সূত্রের খবর, ব্যাঙ্কে চিঠি দিয়ে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তিনি দাবি করেছেন, বর্তমানে তৃণমূলের অবস্থা শোচনীয়। লোকসভার ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন বিদ্রোহী ঘোষণা করেছেন। আবার বিদ্রোহী তালিকায় আছেন ৫৮ জন বিধায়ক। সেই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে টালবাহানা শুরু হয়েছে। তাই আপাতত তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন অরূপ। যে অ্যাকাউন্টে ৫৩৮ কোটি টাকা আছে বলে সূত্রের খবর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More