Aroop Biswas role in Messi incident: মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করতে পারে পুলিশ। তাঁকে তদন্তে সহযোগিতার জন্য ডাকা হতে পারে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিধাননগর দক্ষিণ থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে আর্থিক অনিয়ম, অব্যবস্থা, ভয় দেখানোর মতো ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে এই সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি। মুখ খোলেননি অরূপও। যে তৃণমূল কংগ্রেস নেতাকে কয়েকদিন পরে রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা গিয়েছে।

আসলে গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসি যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার জন্য অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের দিকেই মূলত আঙুল তোলেন অনেকে। কিন্তু প্রশাসনিকভাবে সেইসময় অরূপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়নি। বরং আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল।
মেসি-কাণ্ডে অরূপের ‘কীর্তি’ কী কী? দাবি শতদ্রুর
তবে ক্ষমতার পালাবদলের পরে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসতেই অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শতদ্রু। ১৭ মে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে মেসি ইভেন্টের আয়োজক অভিযোগ করেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন শতদ্রু।
প্রভাব খাটিয়ে অরূপ পুরো মাটি করেছিলেন, দাবি শতদ্রুর
{{/usCountry}}প্রভাব খাটিয়ে অরূপ পুরো মাটি করেছিলেন, দাবি শতদ্রুর
{{/usCountry}}সেখানেই অরূপের কীর্তি শেষ হয়নি বলে অভিযোগ উঠেছে। শতদ্রু অভিযোগ করেছেন, নিজের প্রভাব কাটিয়ে যে সে লোকজনকে মাঠে ঢুকিয়ে দিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। তার জেরে মেসিদের চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। বাধ্য হয়ে মেসিদের দ্রুত স্টেডিয়াম ছেড়ে চলে যেতে হয়ে গিয়েছিল। তারপরই যুবভারতীতে তাণ্ডব চালিয়েছিলেন দর্শকদের একাংশ। যাঁরা অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের জন্য মেসিকে চোখের দেখা দেখতে পাননি একবারের জন্যও।
আরও পড়ুন: SSC CGL 2026: ১২,২৫৬ শূন্যপদে মেগা নিয়োগের আবেদন শুরু! জানুন টিয়ার-১ এক্সাম প্যাটার্ন
এবার তাহলে অরূপের কী হবে?
সেই ঘটনার পরে ক্রীড়ামন্ত্রীর পর থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ। কয়েকদিন প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। কিন্তু তারপরই স্বমহিমায় ফিরে এসেছিলেন। তাঁকে অবশ্য ফেরায়নি টালিগঞ্জ বিধানসভা। ভোটে হেরে গিয়েছেন। আর এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন অরূপ।