...
...
Next Story

Aroop Biswas on Messi Case: পুলিশি জেরায় পথ ভুললেন অরূপ? চরকিপাক কলকাতার রাস্তায়-রাস্তায়, শেষে ঢুকলেন আদালতে

Aroop Biswas on Messi Case: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি কাণ্ডে আজ পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে অরূপ বিশ্বাসকে। তারপর কার্যত কলকাতায় চরকিপাক খেলেন। এদিক গেলেন, ওদিক গেলেন। শেষে ঢুকে পড়লেন আলিপুর আদালতে।

Published on: Jun 18, 2026, 15:57:53 IST
Advertisement

Aroop Biswas on Messi Case: মেসি-কাণ্ডে পুলিশি জেরার পরে কলকাতায় কার্যত চরকিপাক খেলেন অরূপ বিশ্বাস। তিনবার হাজিরা এড়ানোর পরে বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় যান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেখানে ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে কলকাতার রাস্তায় চরকিপাক খেতে থাকেন। একবার এদিকে যেতে থাকে অরূপের গাড়ি, একবার ওদিকে থাকে। মাঝপথে গাড়ি থেমে যায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর গাড়ি। কাচ উঠিয়ে গাড়িতেই বসে থাকেন। তারপর আলিপুর আদালতে চলে আসেন। সেখানে এক আইনজীবীর চেম্বারে ঢুকে পড়েন। তাঁর কিছু কাজ আছে বলে দাবি করেছেন অরূপ।

সত্যের জয় হবে, মেসি-কাণ্ডে দাবি অরূপের

বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোচ্ছেন অরূপ বিশ্বাস। (ছবি সৌজন্যে পিটিআই)
বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোচ্ছেন অরূপ বিশ্বাস। (ছবি সৌজন্যে পিটিআই)

আর প্রায় ঘণ্টাদুয়েক ধরে অরূপ যেভাবে ঘুরে বেড়ালেন কলকাতায় রাস্তায়, তা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। তাঁরা খোঁচা দিয়ে বলেছেন যে পুলিশি জেরায় কি পথ ভুললেন অরূপ? প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অবশ্য সেই প্রশ্নের জবাব দেননি। তিনি শুধু বলেন, ‘আমি কোনও কথার উত্তর দেব না। যেহেতু বিষয়টি বিচারাধীন। হাজার প্রশ্ন আছে। আমি একটাও উত্তর দেব না। এ বিষয়ে কোনও কথা বলব না। যা বলার কোর্টে বলব। একটা কথা আজও বলছি, সত্যের জয় হবে। মিথ্যের হার হবে।’

আরও পড়ুন: Aroop Biswas in Messi Case: নিজে ‘হ্যাটট্রিক’ করে মেসি-কাণ্ডে থানায় হাজিরা অরূপের! তার আগেই ফেলেছেন ‘বোমা’

এই 'অরূপ' সেই 'অরূপ' নয়

কিন্তু প্রাক্তন মন্ত্রীর হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই 'অরূপ' সেই 'অরূপ' নয়। যিনি মাসদুয়েক আগেও কলকাতা-সহ পশ্চিমবঙ্গের রাস্তায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াতেন। কিন্তু আজ পুলিশি জিজ্ঞাসাবাদের পরে গাড়িতে করে কার্যত রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ান। একাংশের ধারণা, সংবাদমাধ্যমের নজর এড়াতে ওরকমভাবে চরকিপাক খেয়েছেন অরূপ।

১) বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরিয়ে মা উড়ালপুল ধরে আলিপুরে আসেন।

২) সেখান থেকে চেতলা, রাসবিহারী হয়ে আসেন গড়িয়াহাটে।

৩) তারপর বালিগঞ্জ, পার্ক সার্কাস, মা উড়ালপুল ফের পৌঁছে যান আলিপুরে।

৪) সেখানেই শেষ হয়নি। কালীঘাট হয়ে হাজরায় আসেন। তারপর ঢুকে আসেন সার্দান অ্যাভিনিউয়ে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

৫) তারপর কিছুটা ঘুরে আলিপুর আদালতে এক আইনজীবীর চেম্বারে ঢুকে যান।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe