Ayushman Bharat Yojana in Bengal: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে সূচনা হল আয়ুষ্মান ভারত যোজনার। রবিবার কলকাতায় আয়োজিত 'আয়ুষ্মান দিবস' কর্মসূচিতে এই স্বাস্থ্য প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নতুন উদ্যোগের ফলে পশ্চিমবঙ্গের মানুষরা এখন থেকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের তালিকাভুক্ত হাসপাতালে বিনামূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আর যাঁরা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসবেন না, তাঁদের জন্য আজই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সূচনা করা হল। সবমিলিয়ে রাজ্যের ১,২৪০টি বেসরকারি হাসপাতাল এবং ৬২৭টি সরকারি হাসপাতালে সেই দুই স্বাস্থ্যবিমার সুবিধা মিলবে।
শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, সারা ভারতেই মিলবে সুবিধা

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে স্বাস্থ্যবিমা চালু হল, সেটার সুবিধা মূলত পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে রাজ্যের বাইরের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সাধারণ পরিবারগুলোকে চরম আর্থিক সংকটে পড়তে হত। এই সমস্যার স্থায়ী সমাধানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে রাজ্য সরকারের স্কিমটি কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন থেকে সাধারণ নাগরিকেরা সমগ্র ভারতজুড়ে এই প্রকল্পের সুফল পাবেন।’
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থার অধীনে সুবিধাভোগীরা ভারতের যে কোনও প্রান্তের প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে নিখরচায় ও নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার সুযোগ পাবেন।
৮০ লাখ পরিবার ও ১,৯৫০টি চিকিৎসা প্যাকেজ
যাঁরা কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের যোগ্যতার মাপকাঠির বাইরে থাকবেন, তাঁদের জন্য চালু করা হয়েছে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'। মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৮০ লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে, যাতে রাজ্যের কোনও নাগরিকই সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না হন।
{{/usCountry}}যাঁরা কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের যোগ্যতার মাপকাঠির বাইরে থাকবেন, তাঁদের জন্য চালু করা হয়েছে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'। মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৮০ লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে, যাতে রাজ্যের কোনও নাগরিকই সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না হন।
{{/usCountry}}প্রকল্পের ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, পূর্বে রাজ্যস্তরের স্বাস্থ্য স্কিমে যেখানে ১,৭০০টির বেশি চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল, সেখানে নতুন এই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থায় তা বাড়িয়ে ১,৯৫০টি করা হয়েছে। ফলে অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার ও গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নির্ণয়ের প্যাকেজ এর অন্তর্ভুক্ত হল।
বার্ষিক ৫ লাখ টাকার ক্যাশলেস বিমা কভারেজ
এর আগে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই প্রকল্পের আর্থিক দিকগুলি পরিষ্কার করেছিলেন। তিনি জানান, উভয় প্রকল্পের আওতাতেই সুবিধাভোগী পরিবারগুলো বাৎসরিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য সুবিধা বা বিমা কভারেজ পাবেন। হাসপাতালের ভরতি খরচ, ওষুধপত্র এবং পরবর্তী পর্যবেক্ষণ সবই এই সরকারি স্কিমের অন্তর্ভুক্ত থাকবে। সেইসঙ্গে রাজ্যের ১০টি সরকারি হাসপাতালে 'অমৃত ফার্মাসি' চালু করা হচ্ছে। সেখানে ওষুধ কিনতে গেলে ৫০-৮০ শতাংশ ছাড় মিলবে।