অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Kunal on Ritabrata Case: 'বালিশ ফেটে তুলো বেরিয়ে গেল', ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ হতেই খোঁচা কুণালের
Kunal on Ritabrata LoP Case: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তার ফলে আপাতত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত।
Kunal on Ritabrata LoP Case: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, গত ৩ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে যে স্বীকৃতি দিয়েছিলেন স্পিকার রথীন্দ্র বসু, তা খারিজ করে দেওয়া হচ্ছে। নতুন করে স্পিকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য ১০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে হাইকোর্ট। ততদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকবেন না।

‘বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল’
হাইকোর্টের সেই নির্দেশকে নিজেদের ‘জয়’ হিসেবে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। ঋতব্রতকে কটাক্ষ করে মমতা শিবিরের আইনজীবী বলেছেন, ‘কেউ নিজেকে মুঘল সম্রাট বললে তিনি তো আর মুঘল সম্রাট হয়ে যাবেন না।’ আরও একধাপ এগিয়ে নাম না করে বেলেঘাটার বিধায়ক তথা মমতা শিবিরের অন্যতম নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।’
আরও পড়ুন: SAP Layoff: চাকরি হারাবে ১০,০০০ জন! এবার কর্মী ছাঁটাই করছে ইউরোপের বৃহত্তম টেক জায়ান্ট
শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছিলেন মমতারা
এমনিতে পুরো বিষয়টির সূত্রপাত হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরে কে বিধানসভার বিরোধী দলনেতা হবেন, তা নিয়ে জল্পনা ছিল। ৮০টি আসনে জয় পাওয়ায় তখন প্রধান বিরোধী দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছিলেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে চিঠি দেওয়া হয়েছিল স্পিকারকে।
তৃণমূলে ভাঙন, স্পিকারকে চিঠি, ঋতব্রতকে বেছে নেওয়া
কিন্তু সেই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্ক শুরু হয়। তারইমধ্যে দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করে দেয় মমতা শিবির। সেই ঋতব্রতকেই নিজেদের নেতা হিসেবে চিহ্নিত করে স্পিকারকে চিঠি দেন সংখ্যাগরিষ্ঠ ‘বিক্ষুব্ধ’ তৃণমূলের বিধায়ক। তারপর ৩ জুন ঋতব্রতকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন স্পিকার।
যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যান বালিগঞ্জের বিধায়ক শোভনদেব।প্রাথমিকভাবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চে যায় মামলা। অগস্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে দু'মাসের জন্য ঋতব্রত বিধানসভার বিরোধী দলনেতা থাকবেন। তবে পুরো বিষয়টা সিঙ্গল বেঞ্চকে বিবেচনা করতে বলে। সেটার ভিত্তিতে সিঙ্গল বেঞ্চে শুনানি হয়। রায়দান স্থগিত রাখা হয় ২১ নভেম্বর। আজ ঘোষণা করা হল রায়।
E-Paper
