Bangladesh on Mamata Banerjee's controversial statement: বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (পুরনো) তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সেই মন্তব্য নিয়ে বাংলাদেশে হইচই শুরু হলেও মমতার কথায় পাত্তাই দিল না ঢাকা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্টভাষায় বলেছেন যে প্রতিবেশী দেশের একটি রাজ্যে ভোট হয়েছে। সেখানে একজন নেত্রী পরাজিত হয়েছেন। সেই ভোটে হারা নেত্রী ভারত সরকারের উদ্দেশ্যে কোনও মন্তব্য করেছেন। সেটা বাংলাদেশের আলোচনা বিষয় নয় বলে জানিয়েছেন শামা।
মমতার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের

আর মমতার যে মন্তব্য নিয়ে এত হইচই শুরু হয়েছে, তা মঙ্গলবার কলকাতার ধরনা কর্মসূচি থেকে বলেছেন। সেই মন্তব্যের জন্য মমতাকে তুলোধোনাও করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি সাফ জানিয়েছেন, রাজনীতি রাজনীতির জায়গা। কিন্তু মমতা যেটা করেছেন, সেটা ভারতের ‘সুরক্ষাবলের’ উপরে ‘ছুরি মারার মতো’ কাজ। সেজন্য অবিলম্বে মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ।
ভারতের সুরক্ষাবলকে ছুরি মারার মতো কাজ মমতা, বিস্ফোরক জগন্নাথ
তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বক্তব্য দিলেন শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি'কে উদ্দেশ্য করে, (সেটা কাঙ্খিত নয়। তিনি বলেছেন,) 'বাংলাদেশে ****-কে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে!' তাতে ভারতবর্ষের সুরক্ষা বাহিনী এবং বিনা প্রচারে আলোর সামনে না আসা বীরদের এবং বাংলাদেশে বসবাসকারী দু'কোটি হিন্দুদের বুকে ছুরি মারার মতো কাজ করলেন।'
দেশের বিষয় নিয়ে রাজনীতি মমতার, আক্রমণ বিজেপি সাংসদ
{{/usCountry}}দেশের বিষয় নিয়ে রাজনীতি মমতার, আক্রমণ বিজেপি সাংসদ
{{/usCountry}}সেইসঙ্গে বঙ্গ বিজেপির সহ-সভাপতি বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর নিয়ে কোনও মন্তব্য করা উচিত নয়। আমাদের কাছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সিদ্ধান্ত সর্বোপরি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যঙ্গ করা এবং নাম ধরে ডাকতেন। কিন্তু গতকাল যেটা করলেন সেটা একেবারেই কোনওস্তরের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’