Bengal Defence Export Latest Update: পশ্চিমবঙ্গের তৈরি অস্ত্র-সহ প্রতিরক্ষা সামগ্রী রফতানি করা হবে বিদেশে? ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া তথা আসিয়ান দেশগুলিতে রফতানি করা হবে পশ্চিমবঙ্গে তৈরি প্রতিরক্ষা সামগ্রী? সেই স্বপ্নপূরণের জন্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে জোট বাঁধার বার্তা দিল সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন। তারইমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তা জানিয়েছেন, পুরুলিয়ার একটি ডিফেন্স পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে ভারতের পরবর্তী ‘ডিফেন্স হাব’ করে তোলার লক্ষ্য নিচ্ছে রাজ্য সরকার।
রঘুনাথপুরে ডিফেন্স পার্ক তৈরির পরিকল্পনা রাজ্যের

ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পুরুলিয়ার রঘুনাথপুরে একটি ডিফেন্স পার্ক তৈরির পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে জমিও চিহ্নিত করে ফেলা হয়েছে। ইতিমধ্যে একটি সংস্থা জুপিটার ডিফেন্সের হাতে তুলে দেওয়া হয়েছে ২৫৬ একর জমি। যে সংস্থা ডিটোনেটর-সহ অন্যান্য প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করবে।
ব্রহ্মস মিসাইলের রফতানি থেকে অনুপ্রেরণা
আর রাজ্যের সেই সদর্থক ভূমিকায় উৎসাহিত হয়ে এগিয়ে এসেছে বণিক গোষ্ঠীও। ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ায় ভারতের ব্রহ্মস মিসাইলের রফতানির উদাহরণ দিয়ে সিঙ্গাপুরের প্রধান বণিক গোষ্ঠী সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ইন্ডিয়া বিজনেস কমিটির চেয়ারপার্সন প্রসূন মুখোপাধ্যায় জানিয়েছেন, আসিয়ানের দেশগুলিতে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করার অনেক সুযোগ আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরিখে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থানও অত্যন্ত ভালো। তাছাড়া প্রতিরক্ষা শিল্পেরও বিকাশ হচ্ছে পশ্চিমবঙ্গে।
ডিফেন্স হাব হবে পশ্চিমবঙ্গ?
{{/usCountry}}ডিফেন্স হাব হবে পশ্চিমবঙ্গ?
{{/usCountry}}আর তিনি যে আসিয়ানের কথা বলেছেন, সেই গোষ্ঠীতে মোট ১১টি দেশ আছে - ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে এবং ভিয়েতনাম। অর্থাৎ ইতিমধ্যে আসিয়ানের দুই সদস্য দেশ ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া মজেছে ভারতের ব্রহ্মস মিসাইলে। সেই রেশ ধরে পশ্চিমবঙ্গে ডিফেন্স হাব হিসেবে গড়ে তোলা বা ডিফেন্স করিডর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সেই রেশ ধরে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ জানিয়েছেন, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সঙ্গে যুক্ত ১৩৯টি ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে চিহ্নিত করে ফেলা হয়েছে। ঝাড়াই-বাছাইয়ের পরে বেছে নেওয়া হয়েছে ১১৮টি সংস্থাকে। যেগুলি কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, হুগলি এবং হাওড়ার মতো জেলায় অবস্থিত।