...
...
Next Story

Bhorsha Karmasuchi Exclusion List: কারা কারা ‘বেকার ভাতা’ পাবেন না? তালিকা দিল রাজ্য! কবে থেকে ১,০০০ টাকা বাড়বে?

Bhorsha Karmasuchi Exclusion List: ২০২৭ সালের গোড়া থেকেই 'ভরসা' প্রকল্পের আওতায় মাসিক ভাতা মিলবে। ওই প্রকল্পের পোশাকি নাম পালটে ‘যুবসাথী’-র জায়গায় ‘ভরসা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা কারা পাবেন না?

Published on: Nov 23, 2026, 17:43:47 IST
Advertisement

Bhorsha Karmasuchi Exclusion List: নয়া বছর থেকেই ‘বেকার ভাতা’ চালু করা হচ্ছে পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে পরিমাণ অর্থ দেওয়া হত, সেটাও বাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে বেকার ভাতা দেওয়া হবে। অ্যাকাউন্টে টাকা ঢুকবে ফেব্রুয়ারি থেকে। যে প্রকল্পের পোশাকি নাম পালটে ‘যুবসাথী’-র জায়গায় ‘ভরসা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কারা এই প্রকল্পের আওতায় আসবেন না।

‘ভরসা’ প্রকল্পে কত টাকা দেওয়া হবে?

২০২৭ সালের গোড়া থেকেই 'ভরসা' প্রকল্পের আওতায় মাসিক ভাতা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
২০২৭ সালের গোড়া থেকেই 'ভরসা' প্রকল্পের আওতায় মাসিক ভাতা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে স্নাতক এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের মাথাপিছু ২,০০০ টাকা দেওয়া হবে।

২) যাঁরা স্নাতক হননি, তাঁরা মাসিক ১,৫০০ টাকা করে পাবেন।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে বিজেপির সংকল্পপত্রে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে দেওয়ার মতো কথা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্প চালু হওয়ায়, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দেওয়ার কারণে কিছুটা চাপ আছে। সেজন্য প্রথম ১৫ মাসে উপভোক্তাদের ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা করে দেওয়া হবে। ২০২৮-২০২৯ অর্থবর্ষ থেকে স্নাতক স্তরে দেওয়া হবে মাসিক ৩,০০০ টাকা। আর অন্যান্যরা মাসিক ২,০০০ টাকা পাবেন।

আরও পড়ুন: Govt Jobs and SSC Recruitment News: পুলিশ-সহ রাজ্যের বিভিন্ন দফতরে ১০১৪৬ শূন্যপদে চাকরি, জানুয়ারিতেই শেষ SSC নিয়োগ

প্রতি মাসে কবে টাকা পাবেন?

আরও পড়ুন: Gomata Killing Ban in WB: 'গোমাতা কাটতে দেব না, যা খুশি ব্যাখ্যা করুন’, কাদের ১ লাখ টাকা দেবেন শুভেন্দুরা?

কারা ‘ভরসা’ প্রকল্পের আওতায় টাকা পাবেন না?

১) যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আছেন, তাঁরা ‘ভরসা’ প্রকল্পে টাকা পাবেন না।

২) একটি পরিবারে সর্বোচ্চ দু'জন ‘ভরসা’ প্রকল্পের আওতায় টাকা পাবেন। বাকিরা পাবেন।

৩) যাঁদের বয়স ২১-র কম এবং ৪৫-র বেশি, তাঁরা সেই অর্থ পাবেন না।

৪) যাঁরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল ট্রেনিং নিয়েছেন, তাঁরা সেই অর্থ পাবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের টাকা দেওয়া হবে না।

আরও পড়ুন: Jadavpur Research Scholar: বিশ্বমঞ্চে বাংলার মেধা! গুগলের পিএইচডি ফেলোশিপ পেলেন যাদবপুরের গবেষক ছাত্র

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী?

১) যাঁদের আধার-লিঙ্কড অ্যাকাউন্ট আছে, তাঁদের সংখ্যা বের করা হয়েছে।

২) আগে যাঁরা আবেদন করেননি বা বঞ্চিত হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। সেই আবেদন পাঠানো হবে যুবকল্যাণ দফতরে। যা যাচাই করে নতুন প্রার্থীদেরও টাকা দেবে।

৩) আগের সরকারের আমলে যাঁরা ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় টাকা পেতেন, তাঁদের নতুন করে ভেরিফিকেশন করবে রাজ্য। ডিসেম্বর পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks