Gomata Killing Ban in WB: 'গোমাতা কাটতে দেব না, যা খুশি ব্যাখ্যা করুন’, কাদের ১ লাখ টাকা দেবেন শুভেন্দুরা?

Gomata Killing Ban in WB: পশ্চিমবঙ্গে গো-হত্যার উপরে নিষেধাজ্ঞা চাপাতে আইন আনার ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গোমাতাকে হত্যা করতে দেওয়া হবে না।

Published on: Nov 23, 2026, 15:27:24 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Gomata Killing Ban in WB: পশ্চিমবঙ্গে 'গোমাতা' হত্যা করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি জানান, গো-হত্যা রুখতে আইন আনার ভাবনাচিন্তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। পাশাপাশি আজই একটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। বয়স্ক গরু রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর বিভিন্ন গোশালাকে এক লাখ টাকা দেওয়া হবে। প্রতি বছর সেই টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে, ফেসবুক Sruti Sekhar Goswami)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে, ফেসবুক Sruti Sekhar Goswami)

'গোমাতাকে কাটতে দেব না, পরিষ্কার কথা', বললেন মুখ্যমন্ত্রী

সেই অনুদানের বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সোজাসাপ্টা বলেন, ‘বয়স্ক গরুদের রক্ষণাবেক্ষণ পরিষ্কার কথা শুনে রাখুন - গোমাতা কাটতে দেব না। পরিষ্কার কথা। আপনি ঘুরিয়ে-ফিরিয়ে শুনতে চাইছেন তো। আমি সোজা বলে দিলাম। আইন দেখছি আমি। বিলও আনব। এই রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। পরিষ্কার কথা, যেভাবে পারেন, ব্যাখ্যা করতে পারেন।’

আরও পড়ুন: CPM-TMC: 'বিরোধ' ভুলে হাত মেলাবে বাম-তৃণমূল? পুরভোটে জোট কী জমবে? মুখ খুললেন বেবি

‘সঙ্গে-সঙ্গে বন্ধ করে দেব’, হুংকার শুভেন্দুর

সেইসঙ্গে তিনি বলেন, ‘এখানে এইসব চলবে না। গোমাতার উপরে হাত তুলতে দেব না। অত্যন্ত কড়া মনোভাব আমাদের। এখন তো ১৯৫০ সালের পশু আইনও আছে। হাইকোর্টের রায়ও আছে। সেইসঙ্গে আমি বলে দিতে চাই যে আমি এসব করতে দেব না পশ্চিমবঙ্গে। অনেক হয়েছে এরকম। লুকিয়ে-লুকিয়ে কেউ-কেউ এখনও করছে। কোথাও এরকম হলে আমায় পাঠাবেন। সঙ্গে-সঙ্গে বন্ধ করে দেব। তৎক্ষণাৎ বন্ধ করে দেব।’

আরও পড়ুন: Agnimitra Paul: পাড়ায় যাবে ঠাকুরের ছবি লাগানো গাড়ি, বাজবে ঠাকুরের গান! বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

স্লটার হাউস বন্ধ করে দেওয়া হবে?

তাহলে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে পশু জবাই কেন্দ্র (স্লটার হাউস) আছে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে কিনা, তা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘স্লটার হাউস আর গোমাতার উপরে হাত তোলা এক নয়। যে পশুর অনুমতি আছে, সেগুলি (জবাই) করতে পারেন স্লটার হাউসে। স্লটার হাউসের মানে কী? আপনি গোমাতার সঙ্গে সবাইকে যুক্ত করছেন কেন?’

আরও পড়ুন: Jadavpur Research Scholar: বিশ্বমঞ্চে বাংলার মেধা! গুগলের পিএইচডি ফেলোশিপ পেলেন যাদবপুরের গবেষক ছাত্র

এমনিতে ১৯৫০ সালের আইন অনুযায়ী, প্রশাসনিক অনুমোদন না থাকলে হত্যা করা যাবে না কোনও গবাদি পশুকে। তাছাড়া ১৪ বছর হয়নি, এমন পশুকেও হত্যার নিয়ম নেই। ক্ষমতা আসার পরই যে নিয়ম কার্যকর করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। তা নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। বহাল রাখা হয় রাজ্যের নিয়ম।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।