...
...
Next Story

Mamata on Tukde Tukde Gang: BJP আসল ‘টুকরে টুকরে গ্যাং’, TMC প্রার্থীকে মেরে ফেলতে চায় ওরা, বিস্ফোরক মমতা

Mamata on Tukde Tukde Gang: বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দাবি করলেন যে বিজেপিই আসলে ‘টুকরে টুকরে গ্যাং’।

Published on: Apr 18, 2026, 18:59:15 IST
Advertisement

Mamata on Tukde Tukde Gang: ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, 'ওরা শওকতকে মেরে ফেলতে চায়। ওরা চায় ওর নিরাপত্তা সরিয়ে নেওয়া হোক। ওর নিরাপত্তা সরিয়ে নেওয়া হলে এবং ওর ওপর হামলা হলে আমি তা বরদাস্ত করব না। বিজেপি আমার সঙ্গে লড়াই করতে পারছে না, তাই তারা ওকে টার্গেট করছে। এখানকার কিছু নেতা বহিরাগতদের সঙ্গে হাত মিলিয়েছে। বিজেপি নেতারা প্রচুর নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিজেপির ভ্যানিশ কমিশন শওকতের নিরাপত্তা সরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে। প্রয়োজন হলে আমি আমার নিরাপত্তা সরিয়ে শওকতকে দেব। আমার নিরাপত্তার প্রয়োজন নেই। আমি গুন্ডাদের ভয় পাই না।'

‘মহিলা সংরক্ষণ বিল ছিল মুখোশ’, তোপ মমতার

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

সেই রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন সংক্রান্ত বিল নিয়ে ধাক্কা খাওয়ার পরে আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি শুনেছি প্রধানমন্ত্রী মোদী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।'

আরও পড়ুন: Madhyamik 2026 Result Date: মে'র গোড়াতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, কবে রেজাল্ট? দেখা যাবে HT বাংলাতেও

তিনি আরও বলেন, 'ওঁর ভাষণ মিথ্যায় ভরা। ডিলিমিটেশনের মাধ্যমে ওরা দেশ ভাগ করতে চেয়েছিল। ওরাই আসল টুকরে টুকরে গ্যাং। মহিলা সংরক্ষণ বিল ছিল ওদের একটি লোক দেখানো মুখোশ। ডিলিমিটেশনের পর ওরা এনআরসি চালু করত এবং মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাত। SIR-এর নামে ওরা ইতিমধ্যেই আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে।’

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল আমরা বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছি এবং সংসদে তাদের পরাজিত করেছি। বিজেপি অন্য দুটি দলের সমর্থনে সংখ্যালঘু সরকার চালাচ্ছে। তারা সমর্থন প্রত্যাহার করলে কী হবে? গতকাল থেকেই বিজেপির পতন শুরু হয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী আজ দেশবাসীকে সম্বোধন করতে বাধ্য হচ্ছেন। দাঙ্গাবাজরা কখনও কোনও দেশের নেতা হতে পারে না।’

আরও পড়ুন: Abhishek Banerjee attacks Amit Shah: 'মমতা উদার হতে পারেন, কিন্তু আমি নই', হুংকার অভিষেকের, সরাসরি চ্যালেঞ্জ শাহকে

'ভাঙড়ে বিজেপির এজেন্ট আছে', দাবি মমতার

তারইমধ্যে নাম না করে নওশাদ সিদ্দিকিদের আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাঙড়ে বিজেপির কিছু এজেন্ট আছে। তারা বোমা ছোড়ে এবং তারপর বিজেপিকে ফোন করে লোকেদের গ্রেফতার করতে বলে। তাদের বিশ্বাস করবেন না। তারা বিজেপির টাকায় চলে। বিজেপির মতোই অন্যান্য ধর্মেও কিছু সাম্প্রদায়িক শক্তি আছে যারা বিজেপির থেকে টাকা নেয় এবং নিজেদের সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe