Bikash Ranjan Bhattacharya Case Update: সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অরিন্দম সাহা। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, বীরভূমের পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র জমা দিয়েছন বিজেপি নেতা। তিনি দাবি করেছেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিকাশ যে মন্তব্য করেছেন, সেটা সংবিধান-বিরোধী। তাই পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে আপাতত বিকাশরঞ্জন কোনও মন্তব্য করেননি। যিনি সম্প্রতি একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়েছেন।
‘নিজেকে সবথেকে শিক্ষিত ভাবেন, বাকি সবাই গাধা বা বোকা’

তারইমধ্যে বীরভূমের ওই বিজেপি নেতা সরাসরি আক্রমণ করেছেন বিকাশকে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন যে নিজেকে সবথেকে শিক্ষিত বলে মনে করার অভ্যেস আছে বিকাশরঞ্জনের। বাকি সকলে গাধা অথবা বোকা। একজন আইনজীবী হিসেবে সিপিআইএম নেতা যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, তাতে তো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন মানুষ। তাই বিকাশরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা।
অদিতি মুন্সিদের মামলার জন্য রোষের মুখে CPIM নেতা
এমনিতে সম্প্রতিতে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল করে সিপিআইএমের একাংশের রোষের মুখে পড়েছেন বিকাশরঞ্জন। তারপরও নিজের অবস্থানে অনড় থেকেছেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা।
আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী
বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের নিয়ে বার্তা CPIM নেতার
{{/usCountry}}আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী
বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের নিয়ে বার্তা CPIM নেতার
{{/usCountry}}তারইমধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি ‘মানবিক’ হওয়ার বার্তা দেন বিকাশরঞ্জন। বুধবার বিকাশরঞ্জন বলেন, ‘শুভেন্দুবাবু (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী), একটু খোঁজ খবর নিয়ে দেখুন তিব্বতের দলাই লামা-সহ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রায় স্থায়ীভাবে বসবাস করছেন।'
সেইসঙ্গে তিনি বলেন, 'সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওই তিব্বতিদের সমস্ত সুযোগ দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। আপনার বক্তব্যে অমানবিক ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। সংবেদনশীলতার সঙ্গে মানবিক আচরণ করে ওদের ফেরত পাঠান।’