...
...
Next Story

Bengal investment under BJP Govt: ২ মাসে বাংলায় ২৮,০০০ কোটি টাকার লগ্নি! আছে আরও ২ মেগা প্রকল্প, নজর ফ্লিপকার্টেরও

Bengal investment under BJP Govt: বিজেপি সরকারের আমলে ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকার লগ্নি এসেছে পশ্চিমবঙ্গে। তাও তাতে দুটি বড় প্রকল্প যোগ করা হয়নি। দাবি করলেন অগ্নিমিত্রা পাল। তারইমধ্যে ফ্লিপকার্টের সঙ্গেও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Published on: Jul 16, 2026, 07:44:44 IST
Advertisement

Bengal investment under BJP Govt: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে আড়াই মাসও পার হয়নি। তারইমধ্যে রাজ্যে ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ এসে গিয়েছে বলে দাবি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালন। তিনি দাবি করেছেন, 'গভীর সমুদ্র বন্দর ও মিতসুবিশির সেমিকন্ডাক্টর প্রকল্পের বিনিয়োগের পরিমাণ যুক্ত না করেও এই বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকারও বেশি (হয়ে গিয়েছে)।' তিনি দাবি করেছেন, ‘ভয় ও স্থবিরতার যুগ শেষ হতে চলেছে। শুরু হতে চলেছে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন যুগ।’

‘সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে’, বার্তা অগ্নিমিত্রার

বিজেপি সরকারের আমলে ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকার লগ্নি এসেছে পশ্চিমবঙ্গে। দাবি করলেন অগ্নিমিত্রা পাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
বিজেপি সরকারের আমলে ইতিমধ্যে ২৮,০০০ কোটি টাকার লগ্নি এসেছে পশ্চিমবঙ্গে। দাবি করলেন অগ্নিমিত্রা পাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)

কোন সংস্থা কত টাকা বিনিয়োগ করতে চলেছে, সেই সংক্রান্ত একটি তালিকাও তুলে ধরেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, ‘দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসা, দুর্নীতি এবং নীতিগত অনিশ্চয়তার কারণে পশ্চিমবঙ্গ শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে।’

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

ফ্লিপকার্টের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করবে, শিল্পায়নের গতি বাড়াবে, লাখ-লাখ কর্মসংস্থান তৈরি করবে এবং পশ্চিমবঙ্গকে আবারও ভারতের আর্থিক বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।’ আর তিনি যেদিন সেই কথা বলেছেন, সেদিনই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। সূত্রের খবর, বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

১) লাক্স ইন্ডাস্ট্রিজ: ডানকুনিতে ৬০০ কোটি টাকা।

২) শ্যাম স্টিল: বাঁকুড়ার মেজিয়ায় ১৫,০০০ কোটি টাকার সম্প্রসারণ।

৩) ফিউশন সিএক্স: ১০০ কোটি টাকার আইটি ও আইটিইএস ক্যাম্পাস, যেখানে ৯,০০০-এরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা।

৪) লারসেন অ্যান্ড টুবরো: ৪,৫০০ কোটি টাকার প্রস্তাবিত এআই ডেটা সেন্টার, যার মাধ্যমে প্রায় ২৫,০০০ কর্মসংস্থান তৈরি হতে পারে।

৫) বার্জার পেইন্টস ও পিয়ারলেস: ১,৬০০ কোটি টাকার আবাসন প্রকল্প।

৬) আইটিসি লিমিটেড: উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে ২,৩০০ কোটি টাকার বিনিয়োগ।

৭) আমূল: দুগ্ধ পরিকাঠামো ও প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে ৬৫০ কোটি টাকা।

৮) জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার: কলকাতা ডক সিস্টেমে ৮৩২.২৫ কোটি টাকার বিনিয়োগ।

৯) মিতসুবিশি: দুর্গাপুর বা পানাগড়ে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট।

১০) আদানি গ্রুপ: প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর, পাশাপাশি ২,৫০০ কোটি টাকার আদানি আরোগ্য মন্দির সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe