Mamata on heart attack claim: 'বিজেপি আমায় বলেছিল যে হার্ট-অ্যাটাক হয়ে মারা যাক', বিস্ফোরক দাবি মমতার
Mamata on heart attack claim: বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন, যেদিন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল, সেদিন তাঁর নাকি মৃত্যু কামনা করা হয়েছিল। আর কী বললেন তিনি?
Mamata on heart attack claim: বিজেপি চেয়েছিল যে তাঁর যেন হার্ট-অ্যাটাক হয়ে যাক। এমনই বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ফেসবুক লাইভে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (কালীঘাট) বলেন, ‘আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরনোর দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টির লুম্পেনরা বলেছিলেন যে হার্ট-অ্যাটাক হয়ে মারা যাক। (হাসি) তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি। আমি ছিলাম। মানুষের ভালোবাসায় থাকব এবং কর্মীদের ভালোবাসায় থাকব।’

কেউ কখনও বয়স জিজ্ঞাসা করে না, সাফ কথা মমতার
সেই রেশ ধরে ৭১ বছরের তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমার বয়স নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের বয়স তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত, সেটা কখনও আমি জিজ্ঞাসা করেছি? কেউ কখনও বয়স জিজ্ঞাসা করে না।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। দুর্ভাগ্যবশত অনেকেই ছোটো বয়সে মারা যান। আমরা কেউ চাই না (সেটা)।’
অভিষেক বাঘের মতো লড়ছেন, দাবি মমতার
তারইমধ্যে ভাইপো অভিষেক যখন বিদ্রোহী নেতাদের নিশানার মুখে পড়েছেন, সেই আবহে ডায়মন্ড হারবার সাংসদের হয়ে মুখ খুলেছেন মমতা। তিনি দাবি করেন, অভিষেককে শুধু বাহানা হিসেবে ব্যবহার করছেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক, নেতা, সাংসদরা। অথচ অভিষেকের স্ত্রী'কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে চাইলেই আপস করে রেহাই পেতে পারতেন। কিন্তু মাথা না নুইয়ে অভিষেক যেভাবে লড়াই করছেন, তাতে ভাইপোর সব ভুল ক্ষমা করে দেওয়া যায় বলে জানান মমতা।
নাম না করে মদনকে আক্রমণ মমতার
এই প্রসঙ্গে নাম না করে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তীব্র কটাক্ষ করে মমতা দাবি করেন, যে ব্যক্তি আজ দল ছাড়লেন, তিনি গতকালই জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী ও দুই ছেলেকে ইডি সমন পাঠিয়েছে। তখনই বুঝে গিয়েছিলেন উনি ক্যাম্প বদল করতে পারেন। এর সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


