Saugata Roy 'Chor' Slogan: নিজের এলাকায় সৌগতকে ‘বুড়ো চোর’ স্লোগান, ছোড়া হল কাঁচা ডিমও, বিজেপি বলল……
Saugata Roy 'Chor' Slogan: নিজের এলাকায় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে ‘বুড়ো চোর’ স্লোগান শুনতে হল। অভিযোগ উঠেছে, কাঁচা ডিমও ছোড়া হয়েছে তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে। বিজেপির তরফে কী বলা হল?
Saugata Roy 'Chor' Slogan: নিমতা থানার সামনে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার বিকেলে দমদমের তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানই দেওয়া হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। তবে সাংসদের গায়ে কোনও ডিম লাগেনি। পুরো ঘটনাকে কেন্দ্র করে নিমতা থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৌগতের দবি, ঘটনার পিছনে বিজেপি আছে। যদিও বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে পদ্মশিবিরের কোনও যোগ নেই। যে ঘটনা ঘটেছে, তা অবাঞ্চিত। কিন্তু মোটেও অস্বাভাবিক নয় এরকম ঘটনা।

ঠিক কী ঘটেছিল নিমতায়?
তৃণমূলের দাবি, নিমতা এবং উত্তর দমদমের বিভিন্ন এলাকায় কাউন্সিলর ও কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। সেই হামলার ঘটনার প্রতিবাদ জানাতে এবং নিরাপত্তার দাবি নিয়ে বৃহস্পতিবার নিমতা থানায় আসেন দমদমের সাংসদ। সেখানে তিনি পুলিশের কাছে একটি স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেন।
আরও পড়ুন: WB Plloution Study: ভারতের সবথেকে দূষিত এলাকার মধ্যে বাংলা, ‘আক্রান্ত’ হচ্ছে হিমালয়ও, বিপদে সুন্দরবন
গাড়িতে কাঁচা ডিম ছোড়া হয়
প্রত্যক্ষদর্শীদের দাবি, তৃণমূল সাংসদ যখন ডেপুটেশন জমা দিয়ে থানা চত্বর থেকে বের হচ্ছিলেন, তখনই আচমকা একদল মানুষ তাঁর গাড়ি ঘিরে ধরেন। সাংসদকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় স্লোগান দেওয়া শুরু হয়। ‘চোর-চোর’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা থানা চত্বর। ‘বুড়ো চোর’ স্লোগান দেওয়া হয়। সৌগতের গাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়া হয়। ডিমগুলি সরাসরি সাংসদের গাড়ির কাচে ও বডিতে গিয়ে পড়ে।
সৌগতের অভিযোগ, পালটা বিজেপি
গোটা ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন সৌগত। সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে সৌগত দাবি করেছেন, যখন থানা থেকে বের হচ্ছিলেন, তখন কয়েকজন বিজেপি সমর্থক সেখানে জড়ো হয়ে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেন। তাঁরা কেবল স্লোগানই দেননি, গাড়ি লক্ষ্য করে ডিমও ছুড়েছে। পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের নোংরা ও প্রতিহিংসামূলক রাজনীতি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তৃণমূল সাংসদের এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে দলের সাংগঠনিক কোনও সম্পর্ক নেই। এটি আসলে সদ্য প্রাক্তন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের জমায়েত ও ক্ষোভের বহিঃপ্রকাশ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


