...
...
Next Story

Census 2027 Self Enumeration Process: ডিজিটাল জনগণনা শুরু আজ! কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করবেন? এই ৩ ভুল করাই যাবে না

Census 2027 Self Enumeration Process: পশ্চিমবঙ্গে আজ থেকে চালু হচ্ছে ডিজিটাল জনগণনা। এই প্রথমবার জনগণনা হচ্ছে ডিজিটাল উপায়ে। সেজন্য আগামী ১৫ অগস্ট পর্যন্ত অনলাইনে স্ব-গণনা (সেলফ-এনুমারেশন) ফর্ম পূরণ করা যাবে। কীভাবে করতে হবে?

Published on: Aug 1, 2026, 06:08:43 IST
Advertisement

Census 2027 Self Enumeration Process: আজ থেকে জনগণনার স্ব-গণনা (সেলফ-এনুমারেশন) পর্ব চালু হয়ে যাচ্ছে। ১ অগস্ট থেকে আগামী ১৫ অগস্ট পর্যন্ত সেই স্ব-গণনা পর্ব চলবে। স্ব-গণনার সময় অনলাইনে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। তবে সেটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ যাঁরা চাইবেন, তাঁরা জনগণনার জন্য অনলাইনে তথ্য পূরণ করতে পারবেন। যাঁরা চাইবেন না, তাঁদের তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা। তবে তারপরও ডিজিটাল জনগণনা তথা স্ব-গণনার (অনলাইনের তথ্য জমা দেওয়া) উপরে জোর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। সেই আবহে দেখে নিন যে কীভাবে অনলাইনে জনগণনার তথ্য দিতে হবে? আর কী কী বিষয় মনে রাখতে হবে আপনাকে?

অনলাইনে স্ব-গণনার আগে কী কী মনে রাখবেন?

পশ্চিমবঙ্গে আজ থেকে চালু হচ্ছে ডিজিটাল জনগণনা। অনলাইনে স্ব-গণনা (সেলফ-এনুমারেশন) ফর্ম পূরণ করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
পশ্চিমবঙ্গে আজ থেকে চালু হচ্ছে ডিজিটাল জনগণনা। অনলাইনে স্ব-গণনা (সেলফ-এনুমারেশন) ফর্ম পূরণ করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

১) পরিবারের প্রধান বা তাঁর হয়ে অন্য কেউ রেজিস্টার করতে পারবেন।

২) প্রতিটি পরিবারের জন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটি পরিবারের জন্য একটি মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।

৩) নথিভুক্ত করার পরে পরিবারের প্রধানের নাম আর পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

কীভাবে অনলাইনে জনগণনার তথ্য পূরণ করতে হবে?

১) প্রথমেই https://se.census.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) যে পেজটা খুলবে, সেখান থেকে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নিতে হবে।

৩) তারপর একটা লেখা আসবে। সেটা পড়ে নিয়ে OK করতে হবে।

৫) এবার যে পেজ খুলে যাবে, তাতে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে নিতে হবে। আর নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি লিখতে হবে আপনাকে। তারপর ক্লিক করতে হবে Verify OTP।

৬) এবার নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে জেলা নির্বাচন করতে হবে। দিতে হবে পিন কোড। ল্যান্ডমার্ক বা আপনার এলাকার উল্লেখযোগ্য স্থান দিতে হবে। ম্যাপে লাল রঙের মার্কার থাকবে। সেখানে গিয়ে ল্যান্ডমার্ক চিহ্নিত করে নিন।

৭) আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন - আপনার বাড়ি কাঁচা নাকি পাকা, বাড়ির বর্তমান অবস্থা-সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে।

৮) সমস্ত তথ্য পূরণ করার পরে পুরোটা যাচাই করে নিন। প্রয়োজন থাকলে কোনও তথ্য পালটাতেও পারবেন। সেজন্য ‘তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান’ বাটনে ক্লিক করতে হবে।

৯) পুরো তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরে 'নিশ্চিত করুন এবং সাবমিট করুন'-তে ক্লিক করুন। তাতে ক্লিক করতে একটি উইন্ডো আসবে। সেখানে বলা হবে 'ফাইনালি জমা করা হচ্ছে'। আমি 'হ্যাঁ'-তে ক্লিক করুন।

১০) ফর্ম জমা দেওয়ার পরে স্ক্রিনে দেখাবে 'সফলভাবে জমা হয়েছে'। সেইসঙ্গে ১১ সংখ্যার একটি ইউনিক আইডি SE ID দেওয়া হবে (যেমন H62011109774)। সেটা লিখে রেখে দিন। এসএমএসের মাধ্যমে ফোনেও পাঠানো হবে সেই আইডি। যাঁরা ইমেল আইডি দিয়েছেন, তাঁদের সেই আইডি ইমেলও করে দেওয়া হবে।

১১) গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন, তখন তাঁকে এই SE ID-টা দিতে হবে।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

বাড়ি-বাড়ি আসবেন গণনাকারীরা

আর গণনাকারী আপনার বাড়িতে আসবেন জনগণনা পর্যায়ের দ্বিতীয় ধাপে। আগামী ১৬ অগস্ট থেকে বাড়ি-বাড়ি যাবেন গণনাকারী। যাঁরা অনলাইনে তথ্য জমা দেবেন, তাঁরা নিজেদের SE ID দেবেন। সেটা মিলিয়ে দেখবেন গণনাকারী। ভুল থাকলে নতুন করে তথ্য সংগ্রহ করবেন। আর যাঁরা অনলাইনে তথ্য জমা দেননি, তাঁদের তথ্যও সংগ্রহ করবেন গণনাকারীরা। যে প্রক্রিয়া মাসখানেক চলবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe