...
...
Next Story

Cyclone Arnab Latest Update Today: ৪ দফায় শক্তি বাড়বে, বাঁক ডানে, ঘূর্ণিঝড় আসছে ১৪০ কিমিতে, বাংলায় ঝড়-বৃষ্টি কবে?

Cyclone Arnab Latest Update Today: অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে 'অর্ণব' আছড়ে পড়তে চলেছে। যখন ল্যান্ডফল হবে, তখন ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে চালাবে তাণ্ডব। মাঝেমধ্যে সেই গতিবেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৪০ কিমিতেও।

Published on: Oct 25, 2026, 10:54:43 IST
Advertisement

Cyclone Arnab Latest Update Today: আরও চার দফায় শক্তি বাড়াবে। বাঁক নেবে ডানদিকে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বাপতলার মধ্যে দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিমিতেও পৌঁছাতে পারে। আপাতত মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে সবথেকে বেশি প্রভাব পড়বে ‘অর্ণব’-র। পরোক্ষ প্রভাবে ঝড়-বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে ভারী বৃষ্টি?

অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে 'অর্ণব' আছড়ে পড়তে চলেছে। পশ্চিমবঙ্গের একাংশে ভারী বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে 'অর্ণব' আছড়ে পড়তে চলেছে। পশ্চিমবঙ্গের একাংশে ভারী বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

২) বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

৩) বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৪) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

১) মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া দেবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমির মতো। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি জেলাগুলিতে ঝড় বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Sonam Wangchuk Speech Latest Update: বাংলাদেশ, শ্রীলঙ্কায় কী হয়েছিল দেখুন..', মোদী সরকারকে 'সতর্ক' করলেন সোনম ওয়াংচুক

উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? ঝড় কোথায়?

১) বৃহস্পতিবার দার্জিলিং এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দুটি জেলায়। কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রতিটি জেলায়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks