Cyclone Chances in Bay of Bengal: এই মাসেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে! মে'তে বৃষ্টি কেমন হবে পুরো ভারতে?

Cyclone Chances in Bay of Bengal: চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মে'তে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে ভারতের বেশিরভাগ অংশে। সার্বিকভাবে কী বলা হল?

Published on: May 3, 2026, 20:57:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মে'তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। প্রাথমিকভাবে মাসিক পূর্বাভাসে এমনই ইঙ্গিত দেওয়া হল বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে। বাংলাদেশের আবহাওয়া দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, মে'তে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বা দুটি নিম্নচাপ। সেটার একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে শেষপর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, সেই সম্ভাব্য সাইক্লোনের অভিমুখ কোনদিকে হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে। আর ভারতের মৌসম ভবনের তরফে যে মাসিক পূর্বাভাস প্রকাশ করা হয়েছে, তাতেও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

মে'তে বাংলা-সহ ভারতের আবহাওয়া কেমন থাকবে?

এমনিতে ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মে'তে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে ভারতের বেশিরভাগ অংশে। চলতি মাসে স্বাভাবিকের থেকে ১০ শতাংশ বেশি হতে পারে বৃষ্টি। ১৯৭১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তথ্যের নিরিখে মে'তে গড় বৃষ্টির পরিমাণ হল ৬১.৪ মিলিমিটার। এবার দেশের অধিকাংশ অংশে সেই গড়ের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলেই অনুমান করছে মৌসম ভবন।

আরও পড়ুন: INS Mahendragiri Missile Power: ৮ ব্রহ্মস মিসাইল, 'লোডেড' বরাক, পাক-সহ শত্রুদের কাঁদাবে ভারতীয় নৌসেনার নয়া রণতরী

সেইসঙ্গে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মে'তে দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। তাপপ্রবাহের দিনের সংখ্যাও পশ্চিমবঙ্গ-সহ অধিকাংশ জায়গায় থাকবে স্বাভাবিক। ফলে অত্যধিক তাপপ্রবাহের সম্ভাবনা মে'তে নেই বলে মনে করছেন আবহবিদরা।

আরও পড়ুন: Yunus pork deal for Bangladesh: বাংলাদেশে 'নিষিদ্ধ' শুয়োরের মাংস আসবে, 'গোপন' চুক্তি করেন ইউনুস! বিস্ফোরক অভিযোগ

দক্ষিণবঙ্গের সব জেলায় জারি কমলা সতর্কতা

তারইমধ্যে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।

আরও পড়ুন: Kolkata Metro-IIT Madras MoU: বিশেষ প্রযুক্তি নিয়ে IIT-র সঙ্গে মউ কলকাতা মেট্রোর, পালটাবে দেশের গণপরিবহণের ছবি

উত্তরবঙ্গের ৩ জেলায় কমলা সতর্কতা, কোথায় ভারী বৃষ্টি?

উত্তরবঙ্গেরও সব জেলায় (দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) সতর্কতা জারি করা হয়েছে সোমবার। সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। শুধুমাত্র মালদায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলার পাশাপাশি মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More