...
...
Next Story

Dhuliyan Murder Case Latest Update: পুলিশের কাজে ত্রুটি, সাংবাদিক বৈঠকে বললেন খোদ শুভেন্দু, IPS-সহ ৪ অফিসারকে শাস্তি

Dhuliyan Murder Case Latest Update: ধুলিয়ানের খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল শুভেন্দু অধিকারী সরকার। চার পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হল। দু'জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আইপিএস অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হল।

Published on: Sep 7, 2026, 16:51:42 IST
Advertisement

Dhuliyan Murder Case Latest Update: বিজেপি সমর্থক সুজিত মণ্ডলের খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ক্লোজ করা হয়েছে এক পুলিশ অফিসারকে। এমনকী ফরাক্কার এসডিপিওকে পানিশমেন্ট ট্রান্সফারের মুখে পড়তে হয়েছে। আর জঙ্গিপুরের পুলিশ সুপারকে স্বরাষ্ট্র দফতরের তরফে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। সুজিতের স্ত্রী চাইলে এবং যোগ্যতার মাপকাঠি পূরণ করলে তাঁকে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হল সুজিত মণ্ডলের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

আর মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করেছে সুজিতের দেহ উদ্ধারের পরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৮ অগস্ট সুজিত বাড়ি থেকে বেরিয়ে যান একটি ফোন পেয়ে। কিন্তু তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না। পরবর্তীতে তাঁর খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় সামিউল শেখ, তাজফিরা বিবি এবং জনি শেখ নামে তিনজনকে। ইতিমধ্যে তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করেছে পুলিশ। আদালত তিনজনেরই সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Food Safety: ফলেও বিষ! স্বাস্থ্যকর খাবেন ভাবছেন? ভয়ংকর রোগের নেপথ্যে থাকতে পারে 'কলা'

‘হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা মনে করিয়ে দিচ্ছে’

তারইমধ্যে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, ধুলিয়ানে সুজিত নামে একজন নিখোঁজ ছিলেন। পরে সুজিতের খণ্ড-বিখণ্ড দেহ পাওয়া গিয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ইস্যুটা আলাদা হলেও বিষয়টা মর্মান্তিক। যে নিষ্ঠুরতার সঙ্গে সুজিত মণ্ডলকে খুন করা হয়েছে, তা হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা মনে করিয়ে দিচ্ছে। পশু কাটার অস্ত্র ব্যবহার করা হয়েছে।

কিন্তু সেই নৃশংস ঘটনার তদন্তে পুলিশের কাজে গাফিলতি ছিল বলে কড়া পদক্ষেপের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লোকাল পুলিশের কাজে বড় ত্রুটি ছিল। স্ত্রী অভিযোগ জানালেও আউটপোস্ট সাহায্য করেনি। সেই পরিস্থিতিতে সিআইডিকে হস্তান্তর করা হচ্ছে মামলা। আর একগুচ্ছ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Bengal Higher Education Latest Update: আর্টসের বিষয়ের সঙ্গে নেওয়া যাবে সায়েন্সের বিষয়, ২০৩০-র মধ্যে জেলায়-জেলায় বড় কাজ

কোন কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে কী ব্যবস্থা হল?

১) ধুলিয়ান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সুমন্তকুমার দাস এবং সামশেরগঞ্জ থানার এসআই সাইফুল আলমকে সাসপেন্ড করা হয়েছে।

২) সামশেরগঞ্জের আইসি সুব্রত ঘোষকে ক্লোজ করা হয়েছে।

৩) ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিনকে পানিশমেন্ট ট্রান্সফার করা হচ্ছে।

৪) জঙ্গিপুরের পুলিশ সুপার আইপিএস অফিসার সুরিন্দর সিংকে শো-কজ করা হয়েছে। তাঁকে ওয়ার্নিং দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe