...
...
Next Story

PM Modi warning on AI Video: 'ভয় পেয়ে AI দিয়ে ভিডিয়ো বানাচ্ছে তৃণমূল', হুমায়ুনের হয়েই ব্যাট ধরলেন মোদী?

PM Modi warning on AI Video: ‘হাজার কোটি টাকার ডিল’ ভিডিয়ো নিয়ে হুমায়ুন কবীরের হয়ে ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, হুমায়ুনের হয়ে ব্যাট ধরেছেন মোদী।

Published on: Apr 11, 2026, 15:59:15 IST
Advertisement

PM Modi warning on AI Video: ভিডিয়ো-কাণ্ডে কি হুমায়ুন কবীরের হয়ে ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শনিবার জঙ্গিপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোট যত এগোচ্ছে, এই তৃণমূলের লোকজন নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পাচ্ছেন। তাই আগামিদিনে ওই লোকজনরা চক্রান্তের পথে হাঁটবেন। অসমেও এই খেলাটা খেলা হয়েছে। পুদুচেরিতেও একই কাজ করা হয়েছে। এআইয়ের মাধ্যমে, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে ভুয়ো ভিডিয়ো বানিয়ে মিথ্যা ছড়ানোর চেষ্টা করবে। আমরা যেন এরকম কোনও মিথ্যের ফাঁদে না পড়ি। সত্যের পথে হেঁটে এরকম কাঠিন্য বজায় রাখতে হবে আমাদের।'

হুমায়ুন বিজেপির সঙ্গে ১,০০০ কোটির ডিল করেছেন, অভিযোগ তৃণমূলের

হুমায়ুন কবীরের হয়ে ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুরু তরজা। (ছবি সৌজন্যে তৃণমূলের দেওয়া ভিডিয়ো ও পিটিআই)
হুমায়ুন কবীরের হয়ে ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুরু তরজা। (ছবি সৌজন্যে তৃণমূলের দেওয়া ভিডিয়ো ও পিটিআই)

আর মোদীর সেই ‘সতর্কতার’ পরে প্রশ্ন উঠেছে যে মুর্শিদাবাদ থেকে কি হুমায়ুন বিতর্কেই মুখ খুললেন প্রধানমন্ত্রী? কারণ এখন হুমায়ুনকে নিয়েই সবথেকে বেশি ‘এআই দিয়ে বানানো ভিডিয়ো’ শব্দ শোনা যাচ্ছে। যে ভিডিয়োটি বৃহস্পতিবার সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। ওই ভিডিয়ো (সেই ভিডিয়োর পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়দের হারাতে বিজেপির সঙ্গে নাকি ১,০০০ কোটি টাকার 'ডিল' করেছেন হুমায়ুন। ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও নাকি হুমায়ুন বলেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়।

আরও পড়ুন: BJP manifesto for WB Election 2026: মহিলা-বেকার ভাতা ৩০০০ টাকা, চাকরিতে ৫ বছর ছাড়, ১৫০০০ টাকা বৃত্তি- সংকল্প BJP-র

AI দিয়ে তৈরি ভিডিয়ো, দাবি হুমায়ুনেরও

আরও পড়ুন: Parkinson's Disease Myths and Symptoms: কমবয়সিদেরও হয় পারকিনসন্স রোগ! ৫ মিথ ভাঙলেন চিকিৎসক, কী কী লক্ষণ? প্রতিকার কী?

ইডি তদন্তের দাবি তুলেছে তৃণমূল

তৃণমূলের অভিযোগ, হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে ‘(মুসলিমদের বোকা) না বানালে, ওদের কাছে চলে যাবে ভোট। ওদের বোকা বানানো খুব সহজ।’ সেইসঙ্গে ১,০০০ কোটি টাকার ‘ডিল’-র অংশ হিসেবে হুমায়ুন অগ্রিম বাবদ ২০০ কোটি টাকা চেয়েছেন বলেও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। সেই রেশ ধরে হুমায়ুনকে জেরার দাবি তোলা হয় রাজ্যের শাসক দলের তরফে।

আরও পড়ুন: Bangladeshi woman arrested in India: স্বামীর মতোই দেখতে, ভারতে এসে শ্যামকে বিয়ে বাংলাদেশি বেগমের, মাছ খেতে ফেরে দেশেও

বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, টাকা লেনদেনের কথা যেহেতু উঠে এসেছে, তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন হাত গুটিয়ে বসে আছে? অবিলম্বে নোটিশ পাঠিয়ে হুমায়ুনকে জেরা করতে হবে। কারা মুসলিমদের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছেন, তাঁদের নাম সামনে আনতে হবে বলে দাবি করেছেন কুণাল। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, হুমায়ুনের দলের নয়া মুখপাত্র এসেছেন - নরেন্দ্র দামোদরদাস মোদী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe