BJP manifesto for WB Election 2026: মহিলা-বেকার ভাতা ৩০০০ টাকা, চাকরিতে ৫ বছর ছাড়, ১৫০০০ টাকা বৃত্তি- সংকল্প BJP-র

BJP manifesto for WB Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল বিজেপি। একগুচ্ছ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংকল্পপত্রে কী কী ঘোষণা করা হল?

Published on: Apr 10, 2026 1:07 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

BJP manifesto for WB Election 2026: বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার তথা সংকল্পপত্র প্রকাশ করার সময় তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। সেইসঙ্গে একগুচ্ছ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এখন ‘লক্ষ্মীর ভান্ডার’-এ তৃণমূল কংগ্রেস সরকার যে মাসিক ১,৫০০ টাকা দেয়, সেটা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একইভাবে ‘বেকার ভাতা’-ও দ্বিগুণ করা হবে বলে দাবি করেছেন শাহ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করলেন অমিত শাহ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করলেন অমিত শাহ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বিজেপির সংকল্প পত্রে কী কী প্রতিশ্রুতি দেওয়া হল?

১) শাহ জানিয়েছেন, প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে।

২) শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে।

৩) শাহ জানিয়েছেন, প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে।

৪) আয়ুষ্মান ভারত-সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প কার্যকর করা হবে।

৫) বিজেপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।

৬) বাংলা দিয়ে যাতে গরুপাচার না হয়, তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: WB Voter List Tribunal Process: 'স্থায়ী অধিকার….', ট্রাইবুনালে ‘সফল’ ভোটাররা ভোট দিতে পারবেন? কী বলল আদালত?

৭) এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

৮) বেকার যুবক-যুবতীদের মাসিক ৩,০০০ টাকা দেওয়া হবে।

৯) পুলিশ-সহ রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ।

১০) রাজ্য পুলিশের দুটি ব্যাটেলিয়ন তৈরি করা হবে - মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমনি ব্যাটেলিয়ন।

১১) সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: Bangladeshi woman arrested in India: স্বামীর মতোই দেখতে, ভারতে এসে শ্যামকে বিয়ে বাংলাদেশি বেগমের, মাছ খেতে ফেরে দেশেও

১২) বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে, প্রতিশ্রুতি দিলেন শাহ।

১৩) উত্তরবঙ্গে এইমস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেইসঙ্গে আইআইটি, আইআইএম, ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠান, ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। উত্তরবঙ্গে ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

১৪) রাজ্যে চারটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গড়ে তোলা হবে। তার মধ্যে একটি প্রতিরক্ষা সংক্রান্ত হবে।

আরও পড়ুন: Owaisi breaks alliance with Humayun: '১,০০০ কোটির ডিলের’ গুঁতো, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল ওয়াইসির মিম, বলল ‘মুসলিম…..’

১৫) দুর্নীতির কারণে যাঁরা চাকরির সুযোগ পাননি, তাঁদের বয়সসীমা বাড়ানো হবে। পাঁচ বছরের ছাড় মিলবে। ২০১৫ সাল থেকে যাঁরা সুযোগ পাননি, তাঁদের উপরে বাড়তি জোর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি।

১৬) প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবক-যুবতীদের ১৫,০০০ টাকা দেওয়া হবে। সেটা বৃত্তি হিসেবে দেওয়া হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More