...
...
Next Story

Sealdah Division Local Train: শনিতে শিয়ালদা শাখায় EMU থেকে দুরপাল্লার ট্রেন ঘিরে বড় ঘোষণা! একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

২০ ডিসেম্বর, ২০২৫ এ শিয়ালদা শাখার কিছু ট্রেনের সময়সূচি নিয়ে কী জানাল রেল?

Published on: Dec 18, 2025, 22:43:28 IST
By
Prefer HTon Google
Advertisement

চলতি সপ্তাহে শনিবার, ২০ ডিসেম্বর শিয়ালদা শাখায় একাধিক দুরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়ানো সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এছাড়াও দুটি ইএমইউ প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি নিয়েও বড় আপডেট দিয়েছে রেল। একনজরে দেখে নেওয়া যাক, ২০ ডিসেম্বর, ২০২৫ শনিবারের জন্য পূর্ব রেলের তরফে শিয়ালদা শাখায় কোন কোন ঘোষণা করা হয়েছে।

শনিতে শিয়ালদা শাখায় EMU থেকে দুরপাল্লার ট্রেন ঘিরে বড় ঘোষণা! একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
শনিতে শিয়ালদা শাখায় EMU থেকে দুরপাল্লার ট্রেন ঘিরে বড় ঘোষণা! একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

পূর্ব রেলের শিয়ালদা শাখার তরফে জানানো হয়েছে,২০ ডিসেম্বর লালগোলা -রানাঘাট ইএমইউ স্পেশ্যাল, লালগোলা থেকে ছাড়বে ভোর ৬ টা ৩০ মিনিটে। রানাঘাট পৌঁছবে সকাল ৯ টা ৩৫ মিনিটে। ২০ ডিসেম্বর, শনিবার কল্যাণী-কৃষ্ণনগর ইএমইউ স্পেশ্যাল সকাল ৭ টা ৪০ মিনিটে ও সকাল ৮ টা ০৪ মিনিটে ছাড়বে। কৃষ্ণনগর পৌঁছবে যথাক্রমে সকাল ৮ টা ৩৬ মিনিটে ও সকাল ৯ টায়।

( ‘এমনিতেই খুব টেনশন..’, ২৫ ডিসেম্বরের এক সপ্তাহ আগে কলকাতায় বড়দিনের উৎসবের সূচনায় কী বললেন মমতা?)

( Bangladesh:মাথাচাড়া দিচ্ছে চিন, পাক প্রভাব!বাংলাদেশ '১৯৭১-র পর বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ' ভারতের জন্য, সতর্কবাণী PSCর)

ওই একইদিনে ১৩১০৪ শিয়ালদা-লালগোলা ভাগীরথী এক্সপ্রেস ও ১৩১১৮ লালগোলা-কলকাতা ধনধান্য এক্সপ্রেস দাঁড়াবে তাহেরপুর, বাদকুল্লায়। ১৩১১৩ কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়াবে কল্যাণী, চাকদা, বাদকুল্লা, তেহারপুরে। এছাড়াও ৩১৭৭৬ কৃষ্ণনগর-কাশিমবাজার ইএমইউ লোকালকে রিশিডিউল করা হচ্ছে ২০ ডিসেম্বরের জন্য। ট্রেন লালগোলা ছাড়বে সকাল ৬ টা ১২ মিনিটে, আর কালীনারায়ণপুর পৌঁছবে সকাল ৮ টা ৫৫ মিনিটে। এই সফরের সমস্ত স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।

উল্লেখ্য, বিদেশ সফর সেরে ২০ ডিসেম্বরই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন রাজ্যে একাধিক জায়গায় রয়েছে তাঁর সভা। নদিয়ায় তাঁর সভা রয়েছে।

এদিকে, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, সমস্ত ইএমইউ এবং মেমু পরিষেবা রানাঘাট এবং লালগোলার মধ্যে উভয় দিকের সমস্ত স্টেশনে দুপুর ১২:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত দাঁড়াবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe