...
...
Next Story

Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী

Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল', পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। বিস্ফোরক অভিযোগ করলেন মহিলা আইনজীবী। শিলিগুড়িতে এফআইআর দায়ের করা হয়েছে।

Published on: May 27, 2026, 12:24:15 IST
Advertisement

Mamata Banerjee FIR: ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু করা হল। পুলিশ সূত্রে খবর, গত ২০ মে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং। তবে অভিযোগকারিণীর দাবি, পুলিশ প্রথমে এই হাই-প্রোফাইল মামলা গ্রহণ করতে চায়নি। দফায়-দফায় থানায় যোগাযোগের পরে অবশেষে পুলিশ এফআইআর দায়ের করতে বাধ্য হয় বলে দাবি করেছেন আইনজীবী। আর তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারা (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ৩৫২ ধারা (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা), ৩৫৩ ধারা (ভুয়ো বা বিভ্রান্তিকর বিবৃতি ছড়ানো), ২৯৯ ধারার (কোনও ধর্মীয় বিশ্বাস বা ভাবাবেগকে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে আঘাত করা) মতো বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

শিলিগুড়িতে FIR দায়ের করা হয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে নিয়ম মেনেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এফআইআরে যে সমস্ত বিষয়ের উল্লেখ রয়েছে, তার প্রতিটি দিক খতিয়ে দেখে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে বলে আশ্বস্ত করেন ওই পুলিশকর্তা।

আরও পড়ুন: TMC MLA detained in Puri: পৈলানের 'রাজপ্রসাদ ছেড়ে পুরীতে গা-ঢাকা', সেখান থেকেই তৃণমূল বিধায়ককে ধরল পুলিশ

মমতার জোড়া মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের

আর অভিযোগপত্রে আইনজীবী দাবি করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুটি মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। ২০২৫ সালে ইদের সময় একটি মন্তব্য করেছিলেন। আর অপর মন্তব্য করেছিলেন বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে।

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 1st June: বৃষ্টির 'ট্রেলার' আজ, কাল থেকে আবহাওয়ার বড় ভোল বদল কলকাতার, হবে ঝড়, কমবে গরমও

রিস্কে ছিলাম বলে মনে হচ্ছিল, দাবি আইনজীবীর

আরও পড়ুন: Kolkata Metro Orange Line Update: মেট্রোর আরও ১ কাজে অনুমতি পুলিশের, ৩ বছর ঝুলেছিল, বাইপাসে ৪৫ দিন ট্র্যাফিক ব্লক

সেইসঙ্গে তিনি বলেন, ‘পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় হিন্দু ভোটারদের হুমকি দিয়ে আরও বক্তব্য দেওয়া হয়েছিল। একজন হিন্দু এবং একজন সমাজকর্মী হিসেবে আমার মনে হয়েছিল যে আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আক্রমণের ভয় পাচ্ছিলাম। আমি উস্কানি, হিংসায় প্ররোচনা এবং ধর্ম অবমাননার অভিযোগ এনে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছিলাম। প্রথমে পুলিশ ব্যবস্থা নিতে অস্বীকার করলেও পরে আমার অভিযোগ গৃহীত হয় এবং ধারাগুলো প্রয়োগ করা হয়। আমি বিশ্বাস করি, বাকস্বাধীনতারও সীমা আছে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe