Kidney Dialysis Patient Summit: দীর্ঘস্থায়ী কিডনির রোগ বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। সময়মতো রোগ নির্ণয় না হওয়া এবং সাধারণ মানুষের মধ্যে সঠিক সচেতনতার ঘাটতির কারণে প্রতি বছর বহু মানুষকে আজীবন ডায়ালিসিস বা জটিল চিকিৎসার ওপর নির্ভরশীল হতে হয়। তবে ডায়ালিসিসের পরে সুস্থভাবেও জীবনযাপন করা যায়। সেই রেশ ধরে মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া, মণিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজির আয়োজিত ‘ডায়ালিসিস পেশেন্ট সামিট’-এ নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্লান্ট বিভাগের ডিরেক্টর ও ক্লিনিক্যাল লিড উপল সেনগুপ্ত বলেন, ‘ভারতে প্রতিবছর দুই লক্ষেরও বেশি মানুষ কিডনির শেষ পর্যায়ের রোগে আক্রান্ত হন। তাই সময়মতো চিকিৎসা এবং কিডনি প্রতিস্থাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এখন আগের যে কোনও সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
নিয়মিত কিডনি পরীক্ষা করাই সুস্থ থাকার চাবিকাঠি! ডায়ালিসিস নিয়ে আয়োজিত হল বিশেষ সামিট। (ছবিটি প্রতীকী)
{{^htLoading}} {{/htLoading}}
সেইসঙ্গে তিনি বলেন, ‘যে সব রোগী কিডনি প্রতিস্থাপনের উপযুক্ত, তাঁদের জন্য এটি দীর্ঘমেয়াদে উন্নত জীবনযাপন এবং ডায়ালিসিসের তুলনায় অনেক ভালোমানের জীবন নিশ্চিত করতে পারে। কিন্তু নানা ভ্রান্ত ধারণা এবং সচেতনতার অভাবের কারণে অনেকেই সঠিক সময়ে এই সিদ্ধান্ত নিতে পারেন না।' সেইসঙ্গে নিয়মিত কিডনির স্বাস্থ্য পরীক্ষা করানোর গুরুত্ব আরোপ করেন।
ওই সামিটের মঞ্চ থেকে ৫২ বছরের ব্যারাকপুরের বাসিন্দা এবং সরকারি কর্মচারী অরূপকুমার দাস বলেন, ‘২০০৭ সালে যখন জানতে পারি যে আমার কিডনি বিকল হয়েছে, তখন আমার জীবন যেন এক মুহূর্তে বদলে যায়। মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছে এবং আর কোনোদিন কাজ করতে পারব না। এরপর আমার ডায়ালিসিস শুরু হয়। প্রায় এক বছর ডায়ালিসিস নেওয়ার পর ২০০৮ সালের জুন মাসে আমার কিডনি প্রতিস্থাপন হয়।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘গত ১৮ বছর ধরে আমি সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছি। এখনও পূর্ণ সময়ের কাজ করছি, কাজের সূত্রে নিয়মিত ভ্রমণ করছি এবং পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Kidney Dialysis Patient Summit: নিয়মিত কিডনি পরীক্ষা করাই সুস্থ থাকার চাবিকাঠি! ডায়ালিসিস নিয়ে হল বিশেষ সামিট
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe