...
...
Next Story

Swarup Biswas Latest Update: ক্লাবে একা আসুন, ৮০ লাখ দিন, ফুটপাতে দোকান দিতে চাওয়ায় মহিলাকে ‘অফার’ স্বরূপের

Swarup Biswas Latest Update: পুলিশ আগেই গ্রেফতার করেছে স্বরূপ বিশ্বাসকে। এবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। তিনি দাবি করেছেন, ফুডকার্টের জন্য অনুমতি দিতে ৮০ লাখ টাকা চেয়েছিলেন স্বরূপ।

Published on: Jun 16, 2026, 17:48:41 IST
Advertisement

Swarup Biswas Latest Update: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠল। এক মহিলা অভিযোগ করেছেন, ফুটপাতে দোকান দেওয়ার জন্য ৮০ লাখ টাকা চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। শুধু তাই নয়, তাঁর সঙ্গে একা দেখা করতে বলেছিলেন। তারপর 'ব্যক্তিগত অনুগ্রহ' (পার্সোনাল ফেভার) চেয়েছিলেন বলেও অভিযোগ করেছেন মহিলা। সেই মর্মে গত ১৪ জুন নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুরু করা হয়েছে তদন্তও।

জনপ্রতিনিধি নন, তারপরও দোকানের অনুমতি দিতেন স্বরূপ?

পুলিশ আগেই গ্রেফতার করেছে স্বরূপ বিশ্বাসকে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
পুলিশ আগেই গ্রেফতার করেছে স্বরূপ বিশ্বাসকে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

কিন্তু পুরো ঘটনার পরে স্বরূপের কীরকম দাপট ছিল, তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাক্তন মন্ত্রীর ভাই কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নন। আর প্রাথমিকভাবে রাস্তায় খাবারের দোকান (ফুডকার্ট) দেওয়ার জন্য তাঁর কাছে যাননি বলেও দাবি করেছেন মহিলা।

আরও পড়ুন: Mamata at Calcutta High Court: 'বাড়িতে সময় কাটছে না…', মমতা হাইকোর্টে আসতেই খোঁচা, ভবানীপুরের হার নিয়ে হলফনামা

জুঁই পাঠান স্বরূপের কাছে, দাবি মহিলার

তিনি দাবি করেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউ আলিপুরে একটি ফুডকার্ট বসানোর কথা ভেবেছিলেন। সেজন্য কলকাতা পুরনিগমের ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাসের দ্বারস্থ হয়েছিলেন। সেইসময় জুঁই নাকি বলেছিলেন যে এরকম দোকান বসানোর জন্য অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। বরং জুঁই তাঁকে স্বরূপের দ্বারস্থ হতে বলেন বলে দাবি করেছেন মহিলা।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, জুঁইয়ের কথা মতো স্বরূপের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেছেন মহিলা। তিনি দাবি করেছেন, দোকান বসানোর জন্য ৮০ লাখ টাকা চেয়েছিলেন স্বরূপ। সুরুচি সংঘে দেখা করতে বসেছিলেন। একা-একা আসতে বলেছিলেন। যৌনতারও ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Abhishek on Primary Recruitment Scam: 'স্বচ্ছ নিয়োগ চেয়েছিলাম..', ২ দিনে সাড়ে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বললেন অভিষেক

সেই অভিযোগের প্রেক্ষিতেই স্বরূপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যে স্বরূপকে ইতিমধ্যে তোলাবাজি ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার। তারইমধ্যে আরও একটি মামলা রুজু হল স্বরূপের বিরুদ্ধে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe