Abhishek on Primary Recruitment Scam: 'স্বচ্ছ নিয়োগ চেয়েছিলাম..', ২ দিনে সাড়ে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বললেন অভিষেক

Abhishek on Primary Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর তিনি দাবি করলেন, যা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিয়েছেন।

Published on: Jun 15, 2026, 22:31:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek on Primary Recruitment Scam: রবিবার সাড়ে আট ঘণ্টা, সোমবার ১১ ঘণ্টা- দু'দিনে দুটি তদন্তকারী সংস্থা মিলিয়ে প্রায় সাড়ে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেজন্য সকাল ১১ টার আগেই পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তারপর রাত ১০ টা নাগাদ বের হন অভিষেক। তবে সেখানেই শেষ হচ্ছে না অভিষেকের তলব পর্ব। রবিবার বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে তাঁকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সোমবার কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখে পড়তে হয়। আর মঙ্গলবার ফের রাজ্য গোয়েন্দা সংস্থা তাঁকে তলব করেছে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁকে তলব করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। (ছবি সৌজন্যে পিটিআই)
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। (ছবি সৌজন্যে পিটিআই)

ইডির দফতর থেকে বেরিয়ে কী কী বললেন অভিষেক?

১) অভিষেক: গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করব না। আমরা আত্মসমর্পণ করার লোক নই। যতবার ডাকবে, ততবার আসব।

আরও পড়ুন: France investment chances in WB: বাংলায় বিনিয়োগের পথে ফ্রান্স? মোদীর সফরের মধ্যেই হল বড় বৈঠক, হবে বাণিজ্য হাব?

২) অভিষেক: আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমায় যা প্রশ্ন করেছে, তার উত্তর দিয়েছি। যতটা আমায় ডাকা হয়েছে, ততবার হাজিরা দিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছি। হাজিরা দিয়েছি দিল্লিতেও।

৩) অভিষেক অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করতে চায় বিজেপি। দল ভাঙার খেলা চালাচ্ছে বিজেপি, দাবি করেছেন অভিষেক।

আরও পড়ুন: Kalyan on Kunal egg attack: 'যেভাবে ডিম মারছে, রাস্তায় তো হাঁটতে পারব না', কুণাল আক্রান্ত হতেই তোপ কল্যাণের

৪) অভিষেক: যে কেস নিয়ে আমায় ডাকা হয়েছে, সেই মামলায় ২০২২ সালের জুনে তদন্ত শুরু করেছে সিবিআই। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল জুলাইয়ে। যাঁদের যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁরা জামিনে মুক্ত হয়ে গিয়েছেন। কোনও সুরাহা হয়নি। আমরা সকলে চেয়েছিলাম, যাঁদের চাকরি পাওয়ার কথা ছিল, তাঁদের সেই প্রক্রিয়া যাতে দ্রুত সম্ভব হয়। উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাতালিকায় যাতে নাম অন্তর্ভুক্ত হয়ে যায়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More