Fresh Low Pressure Rain Forecast in WB: একটা নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আরও একটা নিম্নচাপের সম্ভাবনা উঁকি দিতে শুরু করল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার দুপুরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে শ্রাবণের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল দক্ষিণবঙ্গে।
রবিবার আরও বাড়তে চলেছে বৃষ্টি

১) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা. বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সোমবার আরও বাড়বে বৃষ্টির দাপট, জারি লাল সতর্কতা
১) সোমবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে চরম ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
২) পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার।
{{/usCountry}}২) পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার।
{{/usCountry}}৩) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: প্রথম থেকে দ্বাদশের সিলেবাস বদল! সিলেবাস কমিটির তিন দিনের আবাসিক শিবির, চূড়ান্ত সিদ্ধান্ত...
কিছুটা বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে
১) মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিকে অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
ঝোড়া হাওয়ার সতর্কতাও জারি পরপর ৩ দিন
রবিবার, সোমবার এবং মঙ্গলবার ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই তিনদিনই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝোড়ো হাওয়া বইবে।