Google IT Hub Chances in Bengal: বাংলায় IT হাব গড়বে Google? বিনিয়োগের প্রস্তাব মোদী সরকারের! দাবি রিপোর্টে

Google IT Hub Chances in Bengal: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে গুগল? গড়ে তুলবে তথ্যপ্রযুক্তি হাব? দিনকয়েক আগেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তারইমধ্যে এবার নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হল পশ্চিমবঙ্গে।

Published on: May 13, 2026 11:59 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Google IT Hub Chances in Bengal: গুগল কি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চলেছে? ভারত সরকারের তরফে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। একাধিক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার আবহেই টেক জায়ান্ট গুগলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তিনি নাকি পশ্চিমবঙ্গে গুগলকে একটি তথ্যপ্রযুক্তি হাব তৈরির প্রস্তাব দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কী কী প্রকল্প গড়ে তোলা যায়, তা নিয়েও গুগলের সঙ্গে আলোচনা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত নরেন্দ্র মোদী সরকার বা গুগলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

পশ্চিমবঙ্গে গুগলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
পশ্চিমবঙ্গে গুগলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

ভোল পালটে যেতে পারে পশ্চিমবঙ্গের

পুরো বিষয়টি নিয়ে সরকার বা গুগলের তরফে মুখে কুলুপ আঁটা হলেও এমন একটা সময় এই রিপোর্ট সামনে এসেছে, যখন কেন্দ্রের তরফে বিশ্বের বিভিন্ন প্রথমসারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে ভারতে আরও বেশি করে কাজ করার আর্জি জানানো হচ্ছে। সম্প্রতি বৈষ্ণব দাবি করেছেন যে গুগল ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভার তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যা দেশীয় এআই পরিকাঠামো শক্তিশালী করার জন্য সরকারের বৃহত্তর কৌশলেরই প্রতিফলন। সেই রেশ ধরে পশ্চিমবঙ্গেও যদি বিনিয়োগ করে গুগল, তাহলে শিল্পক্ষেত্রে ধুঁকতে থাকা রাজ্যের ভোল পালটে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Jalpaiguri nurses gets national award: ভারতের 'সর্বোচ্চ' নার্সিং পুরস্কার পেলেন জলপাইগুড়ির সিস্টার গীতা! কে তিনি আসলে?

বিশাখাপত্তনমে গুগলের ১.৩৩ লাখ কোটি টাকার লগ্নি

এমনিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এআই হাব এবং ডেটা সেন্টার তৈরি করছে গুগল। বিনিয়োগ করছে ১.৩৩ লাখ কোটি টাকা। গত অক্টোবরেই সেই ঘোষণা করা হয়েছে। তারইমধ্যে গত বছরের ডিসেম্বরে আবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মাইক্রোসটের সিইও সত্য নাদেলা আশ্বাস দেন যে ভারতে ১.৪ লাখ কোটি টাকার বিনিয়োগ করা হবে। যা এশিয়ায় মাইক্রোসফটের সর্বকালের সবথেকে বড় অঙ্কের বিনিয়োগ।

আরও পড়ুন: Bengal Railways Project: বেনারস ব্রিজ থেকে ডানকুনি, রানাঘাট, নৈহাটি- রেলের কোন কোন প্রকল্প 'স্পিড' তুলবে?

ভারতে লগ্নির আশ্বাস দিয়েছে মাইক্রোসফট

মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে সেইসময় তথ্যপ্রযুক্তি জায়ান্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বলেছিলেন, ‘ভারতের সামনে যে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) সম্ভাবনা আছে, তা নিয়ে অনুপ্রেরণাদায়ক আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। ভারতের যে স্বপ্ন আছে, তাতে সহায়তা করার জন্য (ভারতে) ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১.৪ লাখ কোটি টাকা) বিনিয়োগের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ সেইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত নাদেলা জানিয়েছিলেন, সেই অর্থ দিয়ে ভারতে এআইয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More