Haldia Plant Latest Update: দেবীপক্ষেই ৬,০০০ কোটি টাকার মেগা প্ল্যান্ট পাচ্ছে মেদিনীপুর! ভারতে তৈরি হবে নজির
Haldia Plant Latest Update: পূর্ব মেদিনীপুরে ৬,০০০ কোটি টাকার মেগাপ্ল্যান্টের উদ্বোধন করা হবে দুর্গাপুজোর ঠিক আগেই। অর্থাৎ দেবীপক্ষের সময় সেই প্ল্যান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা ভোল পালটে দেবে পূর্ব মেদিনীপুরের।
Haldia Plant Latest Update: দেবীপক্ষেই ৬,০০০ কোটি টাকার মেগা প্ল্যান্ট পাচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া। আর হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের (HPCL) সেই মেগা প্ল্যান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালস ফিনল এবং অ্যাসিটোন কারখানার উদ্বোধন করা হবে। আর ১৪ অক্টোবর দিনটার বিশেষ মাহাত্ম্যও আছে। কারণ ১০ অক্টোবর মহালয়া পড়েছে। অর্থাৎ দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। আর ১৪ অক্টোবর পড়েছে তৃতীয়া।
ফিনল এবং অ্যাসিটোন তৈরি করা হবে
পূর্ব মেদিনীপুরে ৬,০০০ কোটি টাকার মেগাপ্ল্যান্টের উদ্বোধন করা হবে দুর্গাপুজোর ঠিক আগেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
{{^htLoading}} {{/htLoading}}
আর দুর্গাপুজোর ঠিক আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালসের অধীনে আধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া এই নতুন প্ল্যান্টের উদ্বোধন করা হবে। সেখানে মূলত ফিনল এবং অ্যাসিটোন উৎপাদন করা হবে। শিল্প বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালের মধ্যে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে এটি অন্যতম বড় এবং প্রভাবশালী বিনিয়োগ।
জোড়া ‘প্রথম’-র সাক্ষী হবে হলদিয়ার প্ল্যান্টের হাত ধরে
তবে হলদিয়ায় নির্মিত এই প্ল্যান্ট কেবল পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পে এক ঐতিহাসিক নজির সৃষ্টি করতে চলেছে। এই প্ল্যান্টের মাধ্যমে প্রথমবারের মতো দুটি গুরুত্বপূর্ণ পালক যুক্ত হচ্ছে ভারতের মুকুটে।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}
১) ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট: অলেফিন রূপান্তর প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত দেশের সর্বপ্রথম 'অন-পারপাস প্রোপিলিন' উৎপাদনের ব্যবস্থা এখানে থাকছে।
{{/usCountry}}
{{#usCountry}}
১) ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট: অলেফিন রূপান্তর প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত দেশের সর্বপ্রথম 'অন-পারপাস প্রোপিলিন' উৎপাদনের ব্যবস্থা এখানে থাকছে।
{{/usCountry}}
২) দেশের বৃহত্তম ফিনল উৎপাদন কেন্দ্র: এই প্ল্যান্টে গড়ে তোলা হচ্ছে ভারতের একক সর্ববৃহৎ ফিনল উৎপাদন কেন্দ্র, যা দেশের ফিনল ও অ্যাসিটোনের চাহিদার এক বিশাল অংশ মেটাতে সক্ষম হবে।
আর সেই পরিস্থিতিতে ওই প্ল্যান্ট যখন চালু হয়ে যাবে, তখন হলদিয়া পেট্রোকেমিক্যালস সমগ্র ভারতে 'ফেনোলিক্স চেন'-র নিরিখে প্রথম সার্বিক সংস্থা হয়ে উঠবে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, নয়া প্ল্যান্টের হাত ধরে বিভিন্ন অনুসারী শিল্পের লাভ হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সৃষ্টি হবে হাজার-হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ। যা রাজ্যের যুবসমাজের কাছে এক বড় অর্থনৈতিক আশার আলো নিয়ে আসবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Haldia Plant Latest Update: দেবীপক্ষেই ৬,০০০ কোটি টাকার মেগা প্ল্যান্ট পাচ্ছে মেদিনীপুর! ভারতে তৈরি হবে নজির
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe