Halisahar Shootout: পকেটের মোবাইলে ২টো গুলি, পেটে ১! হালিশহরের শুটআউটে জখম তৃণমূল কর্মী

Halisahar Shootout: প্রচার শেষ হওয়ার পরে হালিশহর সাক্ষী থাকল শুটআউটের। সেই ঘটনায় জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। জখম ব্যক্তির নাম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Published on: Apr 28, 2026, 09:14:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Halisahar Shootout: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে জায়গায় জায়গায় রাজনৈতিক হিংসা দেখা গিয়েছে। আর প্রচার শেষ হওয়ার পরে হালিশহর সাক্ষী থাকল শুটআউটের। সেই ঘটনায় জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। জখম ব্যক্তির নাম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। (আরও পড়ুন: চিৎপুরে ৪টি বন্দুক, ১১৪ রাউন্ড গুলি নিয়ে এসে ধরা পড়ল বিহারের শামিম আলম)

হালিশহরের শুটআউটে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী
হালিশহরের শুটআউটে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী

আরও পড়ুন: 'বিভাজনের রাজনীতি... বাংলা ভাঙার চেষ্টা করা হতে পারে', বললেন কংগ্রেসের কানহাইয়া

জানা যায়, ২৭ এপ্রিল সন্ধ্যায় হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডের মিস্রি পুকুর রোডে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন প্রসেনজিৎ। তখন বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে তিনটি গুলি মেরে পালায়। এর মধ্যে একটি গুলি লাগে প্রসেনজিতের পেটে। অপর দুটি বুক পকেটে থাকা মোবাইলে। এই ঘটনার পরে বিজেপির দিকে আঙুল তোলেন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। তিনি বলেন, 'হারের ভয়ে দুষ্কৃতীদের দিয়ে এই হামলা চালানো হয়েছে।' তবে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা বলেন, 'এলাকার দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। কী কারণে ঘটনা ঘটেছে জানা নেই। তৃণমূলের নিজেদের দ্বন্দ্ব থেকেও হতে পারে।' এদিকে প্রসেনজিতের দাদা বিশ্বজিৎ মৌলিক বলেন, 'আমি একটা কাজে গিয়েছিলাম। শুনলাম আমার ভাইকে নাকি গুলি মেরেছে। এখানে এসে দেখি রাস্তার ধারে বাইক পড়ে রয়েছে। কে বা কারা গুলি করেছে জানি না।' (আরও পড়ুন: তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট অতিরিক্ত পুলিশ সুপারের, 'দলদাস' খোঁচা বিজেপির)

আরও পড়ুন: 'সেক্যুলারিজম নিপাত যাক' বলায় শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আর্জি, কী বলল HC?

এদিকে এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। হাসপাতালে গিয়ে জখম তৃণমূল কর্মীর সঙ্গে কথা বলেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, শিল্পাঞ্চল এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার গুলি চলার ঘটনা ঘটল গত দু'দিনে। এর আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানের পায়ে গুলি করার অভিযোগ উঠেছিল জগদ্দলে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More