WB Rain Forecast on 27th March: ৬০ কিমি বেগে ঝড় ১৭ জেলায়, হবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিও, আজ দুর্যোগ চলবে বাংলায়

আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় উঠবে। কোনও কোনও জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আজ পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে?

Published on: Mar 27, 2026, 13:58:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হল। ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এমনকী ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে।

আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় উঠবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় উঠবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টির দাপট কেমন থাকবে?

সার্বিকভাবে আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলার (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: Social Media KYC Proposal: ব্যাঙ্কের মতোই সোশ্যাল মিডিয়ায় KYC বাধ্যতামূলক হচ্ছে? রিপোর্ট জমা সরকারের কাছে

দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টির দাপট কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: India Govt on Lockdown Chances: আজ থেকেই লকডাউন ভারতে? মোদীর বৈঠকের আগেই বড় ঘোষণা কেন্দ্রের

উত্তরবঙ্গের কোন জেলায় ঝড়ের বেগ কত থাকবে?

আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটর বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য প্রতিটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের কোন জেলায় ঝড়ের বেগ কত থাকবে?

১) আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Nepal PM Balendra Shah Balen: ভারতে পড়াশোনা, ‘বলিদান’ গান- ৩৫ বছরে নেপালের প্রধানমন্ত্রী এই বালেন আসলে কে?

২) হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে ঝড়ের তীব্রতা আরও বেশি থাকবে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More