WB Rain Forecast till 18th April: টানা ৫ দিন গরমের জন্য সতর্কতা জারি বাংলায়, পয়লা বৈশাখে কোন ১৬ জেলায় বৃষ্টি হবে?

WB Rain Forecast till 18th April: ভ্যাপসা গরমের জন্য পশ্চিমবঙ্গে পরপর পাঁচদিন সতর্কতা জারি করা হল। তারইমধ্যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের ১৬টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

Published on: Apr 12, 2026 3:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Rain Forecast till 18th April: দমবন্ধকর ও ভ্যাপসা গরমের জন্য পশ্চিমবঙ্গে পরপর পাঁচদিন হলুদ সতর্কতা জারি করা হল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই গরমের দাপট সবথেকে বেশি থাকবে। তারইমধ্যে কয়েকটি জেলায় অল্পবিস্তর বৃষ্টিও হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রাবে। তারপর অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

ভ্যাপসা গরমের জন্য পশ্চিমবঙ্গে পরপর পাঁচদিন সতর্কতা জারি করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ভ্যাপসা গরমের জন্য পশ্চিমবঙ্গে পরপর পাঁচদিন সতর্কতা জারি করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কবে দক্ষিণবঙ্গের কোন জেলায় গরমের জন্য হলুদ সতর্কতা জারি?

১) সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

২) মঙ্গলবার (চৈত্র সংক্রান্তি) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশের মানুষকে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির মুখে পড়তে হবে। তার জেরে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) বুধবার (পয়লা বৈশাখ) গরমের জন্য পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

৪) একইভাবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: UPSC Success Story: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে বৃষ্টি হবে?

১) মঙ্গলবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

২) বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৩) বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৪) শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

আরও পড়ুন: Parkinson's Disease Myths and Symptoms: ৩০ বছরের নীচেও হতে পারে পারকিনসন্স রোগ! ৫ মিথ ভাঙলেন চিকিৎসক, কী কী লক্ষণ?

উত্তরবঙ্গের কোন কোন জেলায় কবে বৃষ্টি হবে?

১) সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: Vande Bharat Sleeper Train: এই ব্যস্ত রুটে চালু হচ্ছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার, দূরত্ব ১,০০০ কিমির বেশি!

২) বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More