Babri Masjid issue in Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির অনুদানের টাকায় নজর প্রতারকদের! কিউআর কোড..কী ঘটেছে?

নজরে নকল কিউআর কোড!  

Published on: Dec 12, 2025, 17:58:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর থেকেই নানান প্রান্ত থেকে অনুদানের টাকা আসছে বলে জানানো হয়েছে। এদিকে, অভিযোগ, অনুদানের বহু টাকা প্রতারণার জেরে চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। তাঁর অভিযোগ কিউআর কোড জালিয়াতি করে এই প্রতারণা চলছে। ফলত, সেই কিউ আর কোড স্ক্যান করে যাঁরা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণে টাকা পাঠাচ্ছেন, তাঁদের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে।

হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির অনুদানের টাকায় নজর প্রতারকদের! কিউআর কোড..কী ঘটেছে? (ANI X)
হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির অনুদানের টাকায় নজর প্রতারকদের! কিউআর কোড..কী ঘটেছে? (ANI X)

এমনই বড়সড় অভিযোগ নিয়ে, বরহমপুর সাইবার ক্রাইম থানায় পৌঁছন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ। সদ্যই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। এই শিলান্যাসের সঙ্গেই এই মসজিদ নির্মাণে অনুদানের জন্য আবেদন করেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। এরপর দেখা যায়, নগদে বহু মূল্য টাকা আসতে থাকে মসজিদ নির্মাণকল্পে। তবে ডিজিটাল মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রেই এক প্রতারণার অভিযোগ উঠছে। ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া' নামে এক ট্রাস্ট তৈরি করা হয়েছে। এই ট্রাস্ট মসজিদ তৈরির জন্য করা হয়েছে। সেই ট্রাস্টের কোষাধ্যক্ষ আমিনুল শেখ। তিনিই এই সাইবার প্রতারণা নিয়ে অভিযোগ করেছেন।

( Poush Sankranti 2026: ২০২৬ পৌষ সংক্রান্তি সপ্তাহের কোন দিন পড়ছে?মহাপূণ্যকালের সময়সূচি দেখে নিন)

( India US In C5: নেই পাকিস্তান! নয়া ‘কোর ৫’ ক্লাবে ভারত, US? আর কোন কোন দেশ? Report ফাটাল বোমা!)

( Modi-Trump Phone call: লক্ষ্মীবারে মোদী-ট্রাম্প ফোনে কথা! বাণিজ্য, প্রতিরক্ষা ছাড়াও কী কী আলোচনা?)

আমিনুল শেখের অভিযোগ, প্রতারকরা ভুয়ো কিউআর কোড তৈরি করেছে। আর তার দ্বারাই তারা মসজিদ নির্মাণের জন্য পাঠানো টাকা হাতিয়ে নিচ্ছে, বলে অভিযোগ। এই অভিযোগ বহরমপুর সাইবার ক্রাইম থানায় যেতেই, থানার তরফে শুরু হয়েছে তদন্ত। এদিকে, মসজিদের নির্মাণের শিলান্যাস গত সপ্তাহেই হয়েছে। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই নয়া জটে পড়লেন হুমায়ুন। এদিকে, সাইবার প্রতারণার অভিযোগের তদন্তে কী উঠে আসে সেদিকে তাকিয়ে বহু মহল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More