Modi-Trump Phone call: লক্ষ্মীবারে মোদী-ট্রাম্প ফোনে কথা! বাণিজ্য, প্রতিরক্ষা ছাড়াও কী কী আলোচনা?

প্রসঙ্গত, আজই একাধিক মিডিয়া রিপোর্টে উঠে আসে যে, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহরের জন্য ৬৮ কোটি ৬০ লাখ ডলার মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা পরিষেবা বিক্রিতে অনুমোদন দিয়েছে আমেরিকা। আর সেই দিনেই উঠে এল মোদী ও ট্রাম্পের ফোন কল-র খবর।

Published on: Dec 11, 2025, 20:38:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্মীবার বৃহস্পতিবারে এই আলোচনাপর্ব নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রাসঙ্গিক দিক। যেখান ভারতের ওপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশের বাণিজ্যিক আলোচনা চলছে, সেখানে এই ফোন কল বেশ গুরুত্বের। প্রধানমন্ত্রী মোদী এই আলোচনা পর্ব নিয়ে একটি পোস্ট করেন।

বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে আলোচনায় মোদি-ট্রাম্প (REUTERS/File)
বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে আলোচনায় মোদি-ট্রাম্প (REUTERS/File)

ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল একজন জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতা মার্কিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ ও আগ্রহী আলোচনা হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ চালিয়ে যাবে।’ প্রসঙ্গত, আজই একাধিক মিডিয়া রিপোর্টে উঠে আসে যে, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহরের জন্য ৬৮ কোটি ৬০ লাখ ডলার মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা পরিষেবা বিক্রিতে অনুমোদন দিয়েছে আমেরিকা। আর সেই দিনেই উঠে এল মোদী ও ট্রাম্পের ফোন কল-র খবর।

( Lucky zodiac signs from 29 December 2025: বুধ কৃপার মেজাজে! ‘নিউ ইয়ার ২০২৬’র আগেই কপাল খুলবে কুম্ভ সহ কাদের?)

( Vastu Tips: জুতোর খারাপ হাল কি ডেকে আনছে সর্বনাশ? বাস্তুশাস্ত্র টিপস রইল)

( Prada: বিতর্ক অতীত! কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত… প্রাডা আনছে ‘মেড ইন ইন্ডিয়া’ চটি! এক জোড়ার দাম চোখ কপালে তুলবে)

( Lucky zodiac signs from 29 December 2025: বুধ কৃপার মেজাজে! ‘নিউ ইয়ার ২০২৬’র আগেই কপাল খুলবে কুম্ভ সহ কাদের?)

এদিকে, মোদী ও ট্রাম্পের ফোন কল নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে। উভয় রাষ্ট্রনেতা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন বলে বিষয়টি সম্পর্কে পরিচিতরা জানিয়েছেন। চলতি বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ভারতের ওপর ট্রাম্পের শুল্ক-বোমার পর দুই রাষ্ট্রনেতার এই ফোনালাপের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। মোদী ও ট্রাম্প ভারত-মার্কিন বৈঠকের অগ্রগতি পর্যালোচনা করেছেন। বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব এবং সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করার যৌথ প্রচেষ্টায় গতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। উভয় নেতা পরস্পরের মধ্যে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন, বলে জানা গিয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More