India US In C5: নেই পাকিস্তান! নয়া ‘কোর ৫’ ক্লাবে ভারত, US? আর কোন কোন দেশ? Report ফাটাল বোমা!
নয়া রিপোর্টে এই 'সি-৫' ঘিরে এক দৃষ্টিভঙ্গির তথ্য উঠে আসছে।
বৃহস্পতিবার ভারতে সন্ধ্যা গড়াতেই খবর আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর শুক্রবার বেলা গড়াতেই মার্কিন সংবাদমাধ্যম 'পলিটিকো'তে প্রকাশিত এক প্রতিবেদন দুই দেশের সম্পর্ক নিয়ে এক নয়া বার্তা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে একটি ‘আইডিয়া’ ঘুরপাক খাচ্ছে। যেখানে একটি 'কোর ৫' গোষ্ঠীর প্রস্তাবের আলোচনা ঘুরপাক খাচ্ছে। আর এই 'কোর৫' গোষ্ঠীর মধ্যে আমেরিকার পাশাপাশি রয়েছে ভারতও।

কিছু মাস আগেই চিনে আয়োজিত এসসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একমঞ্চে একসঙ্গে দেখা যায়। যা ঘিরে বিশ্ব কূটনীতিতে বেশ কিছু জল্পনা তৈরি হয়। ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ভারত ও রাশিয়াকে চিনের 'গভীর অন্ধকারে' হারিয়ে ফেলেছে। আর তার পরই রিপোর্টে এল এই সি-৫ বা কোর৫ গোষ্ঠীর প্রসঙ্গ। জানা যাচ্ছে, এই গোষ্ঠীতে ভারত রাশিয়া, চিন, জাপানের সঙ্গে আমেরিকা থাকার ভাবনাচিন্তা ঘুরপাক খাচ্ছে। এমনই দাবি করেছে রিপোর্ট। যদিও এই ৫ দেশের তরফে কোনও বিবৃতি সরকারিভাবে আসেনি। এদিকে, গত কয়েক মাসে ট্রাম্পের আমেরিকার সঙ্গে পাকিস্তানের সখ্যতার প্রেক্ষাপটে এই সি৫-এ পাকিস্তানের না থাকাটাও একটি তাৎপর্যপূর্ণ দিক দক্ষিণ এশিয়ার কূটনীততে। প্রশ্ন উঠতেই পারে কেন এই সি-৫র আলোচনা? রিপোর্ট বলছে, জি৭র অপরদিকে সি৫ গোষ্ঠীকে রাখার কথা ভাবা হচ্ছে।
( Ex ISI chief Faiz: মুনিরের পাকিস্তানে প্রাক্তন ISI চিফকে কোন সাজা শুনিয়ে দিল মিলিটারি কোর্ট?)
( Shukra Uday: অস্ত গিয়েছেন শুক্রদেব! সুখের ফোয়ারা তুলা সহ বহু রাশির ভাগ্যে)
( Vidyasagar Setu Latest: বিদ্যাসাগর সেতু ফের বন্ধ থাকতে চলেছে! কবে? কতক্ষণ? রইল তথ্য)
‘ডিফেন্স ওয়ান’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে জাতীয় নিরাপত্তা কৌশলের একটি অপ্রকাশিত সংস্করণে এই ধারণাটি রূপরেখা দেওয়া হয়েছিল, যা ঐতিহ্যবাহী G7 কাঠামোর বাইরেও প্রধান শক্তিগুলির সাথে মার্কিন সম্পৃক্ততার জন্য একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে। বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে এই প্রস্তাবটি, ইউরোপীয় জোটের উপর দীর্ঘস্থায়ী নির্ভরতা থেকে সরে এসে উদীয়মান শক্তিগুলির সাথে বৃহত্তর সম্পৃক্ততার দিকে মার্কিন অগ্রাধিকারের পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। আপাতত গোটা বিষয়টিই দৃষ্টিভঙ্গি ঘিরে উঠে আসছে। এই রিপোর্ট ঘিরে এখনও মুখ খোলেনি কোনও দেশ।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


