...
...
Next Story

Mamata on Chest Pain: গাড়িতে পাথর ছোড়ায় আমার বুকে ব্যথা হচ্ছিল, ২ দিন কথাও বলতে পারিনি, দাবি মমতার

Mamata on Chest Pain: হালিশহরের পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় তাঁর গাড়ি লক্ষ্য করে বড়-বড় পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বুকে ব্যথা হচ্ছিল।

Published on: Aug 12, 2026, 07:43:54 IST
Advertisement

Mamata on Chest Pain: হালিশহরে যাওয়ার সময় গাড়িতে বড়-বড় ইট ছোড়া হয়েছিল। আর তার জেরে তাঁর বুকে ব্যথা করছিল। এমনকী দু'দিন কথাও বলতে পারেননি বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (কালীঘাট তৃণমূল) দাবি করেন, 'আমি দু'দিন কারও সঙ্গে কথা বলতে পারিনি। আমার গাড়িতে যে পাথর ছোড়া হয়েছিল, বড়-বড় ইট মারা হয়েছিল, তার ফলে আমার বুকে ব্যথা হয়েছিল। আজও আসার জন্য আমি প্রস্তুত ছিলাম না।'

নেতাজিকে অপমান বিজেপির, দাবি মমতার

শ্যামবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শ্যামবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

পরে অবশ্য শ্যামবাজারের কর্মসূচিতে যোগ দেন মমতা। সেখান থেকে তিনি বিজেপি নিশানা করে বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি নেতাদের অসম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছি। নেতাজিকে নিয়ে বিজেপির নেতাদের এই ধরনের মন্তব্য আমরা মেনে নেব না এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নেতাজির প্রতি অসম্মানের প্রতিবাদ জানাতেই আমরা শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে সমবেত হয়েছি।’

আরও পড়়ুন: Anti-Conversion and Land Sale Law in WB: ‘ল্যান্ড জিহাদ’ রুখতে আইন বাংলায়? ধর্মান্তরণ নিয়েও কঠোর বিল আনছে শুভেন্দু সরকার

সেইসঙ্গে তিনি বলেন. ‘দেশের জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যকে আমরা ধিক্কার জানাই। স্বাধীনতার জন্য নেতাজি ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করেছিলেন, তা আমরা কোনওদিন ভুলতে পারি না। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। তাঁরা সকলেই আমাদের গর্ব। আমরা শুধুমাত্র লোক দেখানোর জন্য কোনও অনুষ্ঠান করি না।’

আর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদনেরপরে মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠে। গত রবিবার হালিশহরেও যাওয়ার পথে ‘চোর, চোর’ স্লোগান শুনতে হয়েছিল মমতাকে। পুলিশি হেফাজতে তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামীর বিরজু কেওটের মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তারপর পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার যাচ্ছিলেন মমতা। সেইসময় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়়ুন: ১ মিনিটে ১.৫ লক্ষ টিকিট! বদলাচ্ছে ৪০ বছরের পুরনো ব্যবস্থা, ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন

হালিশহরে মমতার গাড়ির দিকে ছোড়া হয় কাদা, ছেঁড়া চটি

তৃণমূল সুপ্রিমোর গাড়ির দিকে তাক করে কাদা, ছেঁড়া চটি ছোড়া হয়। শুনতে হয় ‘চোর-চোর’ স্লোগান। মমতা অভিযোগ করেন যে তাঁর গাড়ি লক্ষ্য করে বড়-বড় পাথর ছোড়া হয়েছিল। যদিও সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালিশহর থেকেই জানান যে এত চুরি করছেন যে জনরোষের শিকার হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাছাড়া কাদা ছোড়া হয়েছিল বলে জানান শুভেন্দু।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe