...
...
Next Story

Jadavpur University Campus Placements: ক্যাম্পাসিংয়ে ৬২ লাখ টাকার চাকরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ১৫ লাখের উপরে কতজন?

Jadavpur University Campus Placements: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯০ শতাংশের বেশি পড়ুয়া চাকরি পেয়ে পেয়েছেন। আপাতত সবথেকে বেশি টাকার চাকরির প্যাকেজ পেয়েছেন কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়া।

Published on: Aug 3, 2026, 18:35:05 IST
Advertisement

Jadavpur University Campus Placements: ক্যাম্পাসিংয়ের মরশুমে ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯০ শতাংশের বেশি পড়ুয়া চাকরি পেয়ে গেলেন। সূত্রের খবর, এবার ক্যাম্পায়িংসের জন্য নাম নথিভুক্ত করেন ১,০০০-র বেশি পড়ুয়া। চাকরির অফারও এসেছে ১,০০০-র বেশি। ইতিমধ্যে প্রায় ৯৫০ জন চাকরি পেয়ে গিয়েছেন। এমনকী কোনও কোনও ডিপার্টমেন্ট থেকে তো সব পড়ুয়াই চাকরির অফার পেয়েছেন। শুধু তাই নয়, চাকরির প্যাকেজও মিলেছে নজরকাড়া। আপাতত সবথেকে বেশি বার্ষিক ৬২ লাখ টাকা প্যাকেজের চাকরি পেয়েছেন কম্পিউটার সায়েন্স বিভাগের এক পড়ুয়া।

যাদবপুরের পড়ুয়ারা বড় অঙ্কের প্যাকেজের চাকরি পেলেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯০ শতাংশের বেশি পড়ুয়া চাকরি পেয়ে পেয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯০ শতাংশের বেশি পড়ুয়া চাকরি পেয়ে পেয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বার্ষিক ৬২ লাখ টাকা প্যাকেজের চাকরি দেওয়া হয়েছে হায়দরাবাদের একটি বহুজাতিক সংস্থার তরফে থেকে। আবার ইতিমধ্যে ৫০ লাখ টাকা বার্ষিক প্যাকেজের চাকরি পেয়েছেন যাদবপুরের তিনজন পড়ুয়া। বার্ষিক ১৫ লাখ টাকা থেকে ৪৫ লাখ টাকার মধ্যে প্যাকেজের চাকরি ৯১ জন পেয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

আরও পড়ুন: Kolkata Girl becomes Global Topper: 'বিশ্বসেরা' হলেন কলকাতার ছাত্রী, সুযোগ লন্ডনের কলেজে, ‘টপার’ হয়েছেন আরও ২ পড়ুয়া

টাটা, গুগল থেকে অ্যামাজন- ২৫০-র বেশি কোম্পানির আগমন

এমনিতে প্রাথমিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা বিদেশে চাকরির কোনও অফার না পেলেও সার্বিকভাবে ক্যাম্পাসিংয়ের গতিপ্রকৃতিতে খুশি সংশ্লিষ্ট মহল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, টাটা স্টিল, গুগল, অ্যামাজন, এয়ারবাস, আইটিসি, ভিসা, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) মতো ২৫০-র বেশি সংস্থার প্রতিনিধিরা ক্যাম্পাসিংয়ের জন্য যাদবপুরে আসেন। যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতাকেই তুলে ধরছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হচ্ছে।

১) সর্বোচ্চ অফার: বার্ষিক ৬২ লাখ টাকা।

২) বার্ষিক ৫০ লাখ টাকার বেশি প্যাকেজের চাকরি: ৩ জন।

৩) বার্ষিক ১৫ লাখ টাকা থেকে বার্ষিক ৪৫ লাখ টাকা প্যাকেজের চাকরি: ৯১ জন।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

পিছিয়ে যাচ্ছে যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক

তারইমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা সম্ভবত পিছিয়ে যাচ্ছে। তবে কী কারণে সেই বৈঠক পিছিয়ে যাচ্ছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe