Kazakhstan business plan in Bengal: বাংলায় লগ্নি করতে মুখিয়ে মধ্য এশিয়ার ‘বৃহত্তম’ দেশ, আছে তেল-ইউরেনিয়াম-বিরল খনিজ
Kazakhstan business plan in Bengal: মধ্য এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ। আর সেই দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে মুখিয়ে আছে। ওই দেশে প্রচুর পরিমাণ তেল, গ্যাস, বিরল খনিজ পদার্থ, ইউনেরিয়াম পাওয়া যায়।
Kazakhstan business plan in Bengal: পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে মুখিয়ে আছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। কলকাতায় একটি বণিক সংস্থার (মার্চেন্টস ফর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা MCCI) আয়োজিত অনুষ্ঠানে ভারতে নিযুক্ত কাজাখস্তানের দূত এসকারায়েভ আজমত জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে বা প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে মধ্য এশিয়ার দেশ। সেই পরিস্থিতিতে তাঁদের দেশের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কাজাখস্তানের রাষ্ট্রদূত।

কাজাখস্তানে তেল, বিরল খনিজের ভাণ্ডার আছে
এমনিতে ভারত এবং কাজাখস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও সেরকম স্তরে পৌঁছায়নি। অথচ মধ্য এশিয়ার বৃহত্তম অর্থনীতি হওয়ার পাশাপাশি কাজাখস্তানে বিপুল পরিমাণ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও বিরল খনিজ সম্পদের ভাণ্ডার আছে। সেই পরিস্থিতিতে ফার্মাসিউটিক্যালস, খনি, জ্বালানি ও উৎপাদন-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চালাচ্ছে কাজাখস্তান। সেই লক্ষ্যে বিশেষভাবে পশ্চিমবঙ্গের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত কাজাখস্তানের দূত।
বাংলায় বাণিজ্যিক সুযোগ খতিয়ে দেখছে কাজাখস্তান
তিনি জানিয়েছেন, কাজাখস্তানের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বাণিজ্যিক সুযোগ খতিয়ে দেখছেন। কারণ পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ারও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গেটওয়ে হল পশ্চিমবঙ্গ। সেই রেশ ধরে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও সাক্ষাৎ হচ্ছে ভারতে নিযুক্ত কাজাখস্তানের দূতের।
সেপ্টেম্বরেই ভারতে আসছেন কাজাখস্তানের প্রতিনিধিরা
তাছাড়াও আগামী সেপ্টেম্বরে কাজাখস্তান থেকে ভারতে আসছে একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল। যে দলের সদস্যরা টাটা গ্রুপ-সহ ভারতের একাধিক প্রথমসারির সংস্থার সঙ্গে বৈঠক করবেন। আলোচনা চলছে ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও।
কোন কোন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর?
ওই মহলের তরফে দাবি করা হয়েছে, চা, খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি শিল্প, চামড়া, রাসায়নিক, লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি, ফিনটেক, শিক্ষা, পর্যটন এবং পুনর্নবীকরণ শক্তির মতো ক্ষেত্রে ভারত এবং কাজাখস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


