...
...
Next Story

Khardah-Baghbazar-Paikpara Bus Route: খড়দায় নয়া বাস! ফিরল পুরনো ২টি রুটও, লাভ হাওড়া-পাইকপাড়া-বালিগঞ্জ-পার্ক সার্কাসের

Khardah-Baghbazar-Paikpara Bus Route: খড়দায় নয়া বাস পরিষেবা চালু হল। সেইসঙ্গে দুটি পুরনো রুটেও পরিষেবা শুরু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। তার ফলে লাভ হবে হাওড়া-পাইকপাড়া-বালিগঞ্জ-পার্ক সার্কাসের।

Published on: Jul 12, 2026, 16:24:23 IST
Advertisement

Khardah-Baghbazar-Paikpara Bus Route: নয়া নন-এসি বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। শনিবার থেকেই সেই এস-৭১ বাসের (খড়দা থেকে নবান্ন) পরিষেবা শুরু হয়েছে। যা উত্তর ২৪ পরগনা থেকে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ছুঁয়ে কলকাতা হয়ে চলবে হাওড়া পর্যন্ত। তার ফলে বিস্তীর্ণ অংশের মানুষ লাভবান হবেন। আবার দুটি বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা ফের চালু করা হয়েছে শনিবার থেকেই। বাগবাজার থেকে বালিগঞ্জ পর্যন্ত এস-২বি বাস ছুটবে। আবার পাইকপাড়া থেকে পার্ক সার্কাস পর্যন্ত চলাচল করবে এস-৩৩এ বাস। ওই দুটি বাস আগে চলত। কিন্তু মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। ফের দুটি বাস চালু করা হল।

এস-৭১ বাস কোন রুটে চলবে?

একটি নয়া বাস চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। ফিরিয়ে আনল দুটি পুরনো রুট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
একটি নয়া বাস চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। ফিরিয়ে আনল দুটি পুরনো রুট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

১) খড়দা থেকে নবান্ন পর্যন্ত চলবে।

২) ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড, পিটিএস হয়ে ছুটবে এস-৭১ বাস।

৩) মোট দূরত্ব ২৬ কিলোমিটার।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

এস-২বি বাস কোথা দিয়ে যাবে?

১) বাগবাজার থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে।

২) শ্যামবাজার, বিধান সরণি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসপ্ল্যানেড, হাজরা এবং গড়িয়াহাট হয়ে চলবে।

৩) মোট দূরত্ব ১৪.৫ কিলোমিটার।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

এস-৩৩এ বাস কোন রাস্তা দিয়ে চলবে?

২) পাইকপাড়া থেকে পার্ক সার্কাস পর্যন্ত চলাচল করবে।

৩) আরজি কর হাসপাতাল, শ্যামবাজার, মানিকতলা, শিয়ালদা, মৌলালি, পদ্মপুকুর হয়ে চলবে এস-৩৩এ বাস।

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

কয়েকদিন আগেই ৩টি রুটে এসি বাস চালু

দিনকয়েক আগেই তিনটি রুটে এসি বাস পরিষেবা (এসি-৫৮, এসি-২৪ এবং এসি-৫৭) চালু করা হয়েছে। সেইসময় পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেছিলেন, ‘যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাংলার সার্বিক উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, উন্নত ও যাত্রীবান্ধব করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে ৩টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস রুট। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত হবে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও আরামদায়ক।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe