...
...
Next Story

Kolkata's export list to Britain: বাংলার কচু গেল ব্রিটেনে! প্রথমদিন পানপাতা, চা-সহ ২৮ কোটি টাকার পণ্য পাঠাল কলকাতা

Kolkata's export list to Britain: কলকাতা থেকে কচু পাঠানো হল ব্রিটেনে। ভারত–ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় প্রথমদিনই কলকাতা থেকে ২৮ কোটি টাকার সামগ্রী ব্রিটেনে পাঠানো হল। সেই তালিকায় কোন কোন জিনিস আছে?

Published on: Jul 15, 2026, 23:39:38 IST
Advertisement

Kolkata's export list to Britain: নয়া বাণিজ্য চুক্তির আওতায় কলকাতা থেকে ব্রিটেনে রওনা দিল প্রায় ২৮ কোটি টাকার সামগ্রী। কলকাতা বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে সেই যাত্রার সূচনা করেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তাপস রায়। হাজির ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার (পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারত) অ্যান্ড্রু ফ্লেমিং, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) সদস্য যোগেন্দ্র গর্গ-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সূত্রের খবর, কলকাতা থেকে প্রথম দফায় যে যে সামগ্রী পাঠানো হয়েছে, সেই তালিকায় আছে কচু, আম, কাঁঠাল, পান পাতা, দার্জিলিঙের চা (আধিকারিকরা জানিয়েছেন ৫৫০ কিলোগ্রাম চা), গয়নার মতো জিনিস। সবমিলিয়ে প্রথমদিনে ভারত থেকে প্রায় ১,৩৫০ কোটি টাকার সামগ্রী পাঠানো হয়েছে ব্রিটেনে।

২৭ কোটি টাকার গয়না গেল ব্রিটেনে

কলকাতা থেকে ব্রিটেনে পাঠানো হল প্রায় ২৮ কোটি টাকার সামগ্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)
কলকাতা থেকে ব্রিটেনে পাঠানো হল প্রায় ২৮ কোটি টাকার সামগ্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি করা)

ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের আওতাধীন রত্ন ও গয়না শিল্পের শীর্ষ সংস্থা জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ভারত–ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় বুধবার ২৭ কোটি টাকার গয়না পাঠানো হয়েছে। যা তৈরি করা হয়েছে ২১ কেজি সোনা থেকে। যে বাণিজ্য চুক্তির ফলে পশ্চিমবঙ্গের রত্ন ও গয়না শিল্পক্ষেত্র লাভবান হবে। বাড়বে কর্মসংস্থান। কাজ শেখার আগ্রহ বাড়বে। ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের প্রসারও ঘটবে বলে আশাবাদী জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের পূর্বাঞ্চলের চেয়ারম্যান পঙ্কজ পারেখ।

আরও পড়ুন: Bengal Industrial Project: ১৫০০০ কোটি টাকা, ২০০০০ চাকরি- বড় লগ্নি বাংলায়, রথের পরদিনই বাঁকুড়ায় পথচলা শুরু

বাংলার চা থেকে গয়না- ব্রিটেনে ব্যাপক চাহিদা

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

চামড়া থেকে পাট- নয়া দিগন্ত খুলে গেল বাংলার সামনে

সেই পরিস্থিতিতে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে পশ্চিমবঙ্গের সামনে নয়া দিগন্ত খুলে গেল বলে মনে করছেন শিল্পমন্ত্রী। তিনি জানিয়েছেন, চামড়া, পাট, রত্ন, গয়নার মতো ক্ষেত্রে ব্যাপক লাভ হতে পারে। কারণ আগে সামুদ্রিক খাবার, চামড়ার সামগ্রী, পাটের জিনিসপত্রের উপরে অনেকটা আমদানি শুল্ক চাপানো হত ব্রিটেনে। বাণিজ্য চুক্তির আওতায় সেই শুল্ক উঠে যাওয়ায় ব্রিটেনের বাজারে অন্যদের টেক্কা দিতে পারবে পশ্চিমবঙ্গ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe