Special Metro on New Year's Eve: বর্ষবরণের রাতে একগুচ্ছ স্পেশাল মেট্রো চলবে কলকাতায়, কখন ছাড়বে? রইল টাইমটেবিল

আগামী ৩১ ডিসেম্বর রাতে ব্লু লাইনে স্পেশাল মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্ষবরণের রাতের কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর রাতে বাড়তি আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৯ টা ৪০ মিনিটের পর সেই আটটি স্পেশাল মেট্রো চালানো হবে।

Published on: Dec 29, 2025, 18:44:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ৩১ ডিসেম্বর রাতে ব্লু লাইনে স্পেশাল মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্ষবরণের রাতের কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর রাতে বাড়তি আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৯ টা ৪০ মিনিটের পর সেই আটটি স্পেশাল মেট্রো চালানো হবে। চারটি মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছেড়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে। তিনটি মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে। আর একটি মেট্রো আবার শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে। যাবে দমদম পর্যন্ত। অর্থাৎ বর্ষবরণের রাতে যাঁরা কিছুটা রাত করে বাড়ি ফিরতে চাইবেন, তাঁদেরও সুবিধা হবে। আবার যাঁরা বর্ষবরণের রাতটা পার্টি করে কাটাতে চাইবেন, তাঁরাও মেট্রো ধরে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।

বর্ষবরণের রাতে একগুচ্ছ স্পেশাল মেট্রো চলবে কলকাতায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
বর্ষবরণের রাতে একগুচ্ছ স্পেশাল মেট্রো চলবে কলকাতায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী স্পেশাল মেট্রো

১) রাত ৯ টা ৪০ মিনিট।

২) রাত ৯ টা ৫২ মিনিট।

৩) রাত ১০ টা ৫ মিনিট।

৪) রাত ১০ টা ১৮ মিনিট।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী স্পেশাল মেট্রো

১) রাত ৯ টা ৫৪ মিনিট।

২) রাত ১০ টা ৪ মিনিট।

৩) রাত ১০ টা ১৭ মিনিট।

আরও পড়ুন: WB Trains New Timetable: ৮১ লোকালের টাইটটেবিল পালটাচ্ছে ১ জানুয়ারি থেকে, আরও ১১৯ ট্রেনে বড় পরিবর্তন, রইল তালিকা

তাছাড়াও শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে একটি স্পেশাল মেট্রো চালানো হবে। রাত ১০ টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে সেই মেট্রো চালানো হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: New Town Durga Angan: '১০৮টি দেব-দেবীর মূর্তি থাকবে', বিশ্বের 'বৃহত্তম দুর্গা অঙ্গনের' সূচনা মমতার

অন্য লাইনেও ৩১ ডিসেম্বরে স্পেশাল মেট্রো?

তবে শুধুমাত্র ব্লু লাইনেই (নর্থ-সাউথ করিডর বা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম লাইন) বর্ষবরণের রাতে স্পেশাল মেট্রো চালানো হবে। গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো বা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো), ইয়েলো লাইন (নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো), অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া থেকে বেলেঘাটা) এবং পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) বিশেষ মেট্রো চালানো হবে না। সেখানে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। অর্থাৎ আর পাঁচটা বৃহস্পতিবার যেমন পরিষেবা মেলে, ৩১ ডিসেম্বরও তার অন্যথা হবে না।

আরও পড়ুন: Howrah-Delhi Route Kavach Update: কলকাতা রুটে কবচ বসানোর ডেডলাইন ফের ফস্কাল রেল! কবে ‘পুরো সুরক্ষিত’ হবে ওই লাইন?

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More