Rain-Kalbaishakhi alert in Kolkata: কালবৈশাখী দিয়ে শেষ কলকাতার মার্চ? জারি সতর্কতা, সকালেই ৫০ কিমিতে ঝড় কোন জেলায়?

কালবৈশাখীর জেরে একধাক্কায় নেমেছে পারদ। আর কালবৈশাখী দিয়েই কি শেষ হচ্ছে কলকাতার মার্চ? ধেয়ে আসছে ৫০ কিলোমিটার বেগে ঝড়! সকাল-সকাল রাজ্যের কোন কোন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

Published on: Mar 31, 2026, 08:46:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কালবৈশাখী দিয়েই শেষ হবে কলকাতার মার্চ? তেমনই সম্ভাবনার কথা জানালেন আবহবিদরা। তাঁরা জানিয়েছেন, সোমবার রাতে মার্চের চতুর্থ কালবৈশাখী পেয়েছে কলকাতা। মঙ্গলবারও সেরকম সম্ভাবনা আছে। মহানগরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় ঝড়ের বেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কলকাতায়।

কালবৈশাখী দিয়েই কলকাতার মার্চ শেষ হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)
কালবৈশাখী দিয়েই কলকাতার মার্চ শেষ হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)

মঙ্গলবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড় উঠতে পারে বলেও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশপাশে।

আরও পড়ুন: জোট জট অব্যাহত! আরও ৭ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, সন্দেশখালি থেকে লড়ছেন কে?

মঙ্গলবার কলকাতার পারদ পতন, কত বৃষ্টি হল?

১) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। শুধু তাই নয়, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। সেটা একধাক্কায় ৩.৩ ডিগ্রি কমে গিয়েছে।

২) সোমবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: WB Assembly Election: নির্বাচনের আগেই 'ভোটপরবর্তী হিংসার' উস্কানি? মমতার প্রচারেই নিষেধাজ্ঞার দাবি

সকালেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি

তারইমধ্যে আজ সকালের দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঝড়ও উঠেছে। প্রাথমিকভাবে সকালে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়। একইরকম সতর্কতা জারি করা হয় পূর্ব মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনায়।

আরও পড়ুন: পাহাড়ে জমজমাট চতুর্মুখী লড়াই! গোর্খা আবেগে শান দিয়ে প্রার্থী ঘোষণা অজয় এডওয়ার্ডের, দার্জিলিংয়ে...

সকালেই ৫০ কিমিতে ঝড় কোথায়?

আবার আগামী ঘণ্টাতিনেকের জন্য হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ৮ টা ১৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় হুগলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা বাতাস। দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলেও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More