...
...
Next Story

Kolkata's 1st Dedicated Swimming Pool: কলকাতায় অলিম্পিক্সের মতো সুইমিং পুল! হল ঘোষণা, কোথায়? থাকবে বিশ্বমানের পরিকাঠামো

কলকাতায় অলিম্পিক্সের মতো সুইমিং পুল তৈরির ঘোষণা করা হল। কলকাতা পুরনিগমের সঙ্গে যৌথ উদ্যোগে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে একটি ডেডিকেটেড সুইমিং কমপ্লেক্স তৈরি হতে চলেছে।

Published on: Mar 16, 2026, 17:56:44 IST
Advertisement

বাংলার সাঁতারের মানচিত্রে যুক্ত হতে চলল নতুন পালক। বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের তরফে বড় পরিকাঠামোগত উন্নয়নের ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরনিগমের সঙ্গে যৌথ উদ্যোগে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে একটি ডেডিকেটেড সুইমিং কমপ্লেক্স তৈরি হতে চলেছে। এখানে একটি ৫০ মিটার বাই ২৫ মিটার অলিম্পিক সাইজ কম্পিটিশন পুল (আন্তর্জাতিক মানের সুইমিং পুল) তৈরি হবে। বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এই চত্বরকে। উত্তর কলকাতা-সহ কলকাতার উদীয়মান সাঁতারুদের জন্য এটি হবে প্রধান কোচিং হাব।

কী কী লাভ হবে?

কলকাতায় অলিম্পিক্সের মতো সুইমিং পুল তৈরির ঘোষণা করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
কলকাতায় অলিম্পিক্সের মতো সুইমিং পুল তৈরির ঘোষণা করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

বিষয়টি নিয়ে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন, বাংলা চিরকালই ভারতীয় সাঁতারে নক্ষত্র তৈরি করেছে। বুলা চৌধুরী থেকে শুরু করে সুপ্রিয় মণ্ডল বা সৌব্রিতি মন্ডল - সবার লড়াইয়ের ইতিহাস এই বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সঙ্গেই যুক্ত। অতীতে নির্দিষ্ট পরিকাঠামোর অভাবে সাঁতারুদের বিভিন্ন ক্লাব বা পুরসভার পুলের ওপর নির্ভর করতে হত। এখন নিজস্ব আধুনিক পরিকাঠামো তৈরি হওয়ায় অ্যাথলিটরা আরও সুসংগতভাবে প্রস্তুতি নিতে পারবেন।

বিশেষ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হবে, আশ্বাস BASA-র সম্পাদক

বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক কাঞ্চন পানিগ্রাহীর কথায়, ‘দেশবন্ধু পার্কের এই কমপ্লেক্সটি বাংলার জলক্রীড়া ইকোসিস্টেমকে শক্তিশালী করবে। এখানে আমরা রাজ্য স্তরের চ্যাম্পিয়নশিপ ছাড়াও বিশেষ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম এবং উচ্চতর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করব।’

আরও পড়ুন: Gavaskar on Pakistani players: পাক খেলোয়াড়দের টাকায় ভারতীয় জওয়ানদের হত্যা করা হয়, সানির নিশানায় কাব্য মারানরা

BASA-র ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট

আরও পড়ুন: Cricket Unique Record: ৪২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ৪০২ রান- বাবার সঙ্গে ৫৯০ রানের জুটি গড়লেন ছেলে!

বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে সাঁতারুরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি প্রতিযোগিতার আপডেট, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষ ও ক্রীড়াবিদদের হাতের মুঠোয় চলে আসবে। এই পদক্ষেপকে বাংলার জলক্রীড়াকে আধুনিকীকরণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করা হয়েছে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের তরফে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe