...
...
Next Story

Kolkata Compnay Railwheel Project: ইতালির সঙ্গে হাত মেলাল কলকাতার সংস্থা! ভারতেই তৈরি করবে ট্রেনের অত্যাধুনিক চাকা

Kolkata Compnay Railwheel Project: ইতালির সংস্থার সঙ্গে হাত মেলাল কলকাতার কোম্পানি। ভারতেই তৈরি করা হবে ট্রেনের অত্যাধুনিক চাকা। কলকাতার সংস্থার দাবি, নয়া চুক্তির ফলে আত্মনির্ভর ভারতের দিকে বড় একটি পদক্ষেপ হবে।

Published on: Aug 4, 2026, 15:03:33 IST
Advertisement

Kolkata Compnay Railwheel Project: ভারতীয় রেলের পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে আরও জোরদারভাবে নামতে চাইছে কলকাতার জুপিটার ওয়াগনস লিমিটেড। মঙ্গলবার কলকাতার সংস্থার তরফে থেকে জানানো হয়েছে, এক ‘রেলহুইল ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম’ গড়ে তোলার জন্য ইতালির বিখ্যাত সংস্থা লুচিনি আরএস হোল্ডিং স্পায়ের সঙ্গে একটি চুক্তি করেছে। এই যৌথ উদ্যোগে ইতালীয় সরকারের আর্থিক প্রতিষ্ঠান ‘সিমেস্ট স্পা’-ও অংশীদার হিসেবে যুক্ত হয়েছে, যা কলকাতার সংস্থার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

৩০০ কোটি টাকারও বেশি বৈদেশিক বিনিয়োগ

রেলের চাকা তৈরির জন্য ইতালির সংস্থার সঙ্গে হাত মেলাল কলকাতার কোম্পানি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
রেলের চাকা তৈরির জন্য ইতালির সংস্থার সঙ্গে হাত মেলাল কলকাতার কোম্পানি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে ইতালির সংস্থা লুচিনি আরএস ‘জুপিটার তাত্রাভাগোঙ্কা রেলহুইল ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেড’-র ১৫ শতাংশ শেয়ার বা মালিকানা অধিগ্রহণ করবে। পাশাপাশি, ইতালি সরকার সমর্থিত আর্থিক সংস্থা সিমেস্ট স্পা অধিগ্রহণ করবে আরও ১০ শতাংশ শেয়ার।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

দুই ইতালীয় সংস্থার যৌথ ২৫ শতাংশ শেয়ারের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২৮ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা। এই বড় মাপের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ভারতীয় রেল উপাদান উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

কোন উদ্দেশ্যে এই মেগা চুক্তি?

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

বিষয়টি নিয়ে জুপিটার ওয়াগনসের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া বলেছেন, ‘এই অংশীদারিত্ব ভারতে বিশ্বমানের প্রতিযোগিতামূলক রেল-চাকা উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতাকে আরও শক্তিশালী করবে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe