...
...
Next Story

Rain Forecast in Kolkata on 2nd May: আজও বৃষ্টি কলকাতায়, ঝড় বাকি ২২ জেলাতেও, বেশি দুর্যোগ কোথায়? জারি কমলা সতর্কতা

Rain Forecast in Kolkata on 2nd May: আজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট চলবে। তবে সামান্য় বাড়বে কলকাতার তাপমাত্রা। তারইমধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ বেশি হবে? রইল আবহাওয়ার আপডেট।

Published on: May 02, 2026 06:59 AM IST
Advertisement

Rain Forecast in Kolkata on 2nd May: আজও ঝড়-বৃষ্টি হবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সবমিলিয়ে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশপাশে। এমনিতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। তবে শুক্রবার সেটা ১৯.৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল। যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি কম ছিল। একইভাবে মে'র পয়লা দিনে মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি কমে গিয়েছিল।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে, দাপট বেশি কোন কোন জেলায়?

আজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট চলবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আজ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির দাপট চলবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়-বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে। সবমিলিয়ে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata girl shines in Math Olympiad: অঙ্কের অলিম্পিয়াডে ইতিহাস ভারতের, দলে কলকাতার ১৬ বছরের শ্রীময়ীও, গর্ববোধ মোদীর

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যাবে ঘণ্টায় ৪০-৫০ কিমিতে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে ওই জেলাগুলিতে।

উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সবমিলিয়ে উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Metro-IIT Madras MoU: বিশেষ প্রযুক্তি নিয়ে IIT-র সঙ্গে মউ কলকাতা মেট্রোর, পালটাবে দেশের গণপরিবহণের ছবি

অন্যান্য জেলায় কী অবস্থা হবে?

বাকি তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe