...
...
Next Story

WB Low Pressure Rain Forecast: নিম্নচাপ জন্মাচ্ছে, শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, পরপর কমলা সতর্কতাও

WB Low Pressure Rain Forecast: বর্ষাকালের মধ্যেই বঙ্গোপসাগরে জন্মাতে চলেছে নিম্নচাপ। সেই নিম্নচাপের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?

Published on: Jul 01, 2026 06:47 PM IST
Advertisement

WB Low Pressure Rain Forecast: আগামী শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার জেরে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির (৭০-১০০ মিলিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। আবার অতি ভারী বৃষ্টিও (৭০-২০০ মিলিমিটার) হতে পারে কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে ওই নিম্নচাপ তৈরি হবে। সেইসঙ্গে অনুকূল বাতাস প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

শনিবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। (ছবি সৌজন্যে পিটিআই)
শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। (ছবি সৌজন্যে পিটিআই)

১) দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) দক্ষিণবঙ্গের সব জেলার ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ৪০-৫০ কিলোমিটার। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

রবিবার একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

৩) ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে।

৪) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়ার জন্য।

আরও পড়ুন: Kalighat-Dakhineswar Tram: ট্রাম চলবে কালীঘাট-দক্ষিণেশ্বর রুটে? সল্টলেক ও নিউ টাউনেও চালানোর ভাবনা রাজ্যের

সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টি

১) দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।

২) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

৩) পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে।

৪) সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: বাবা ট্যাক্সিচালক, নিজে পশু চরাতেন, সেই মেয়ে UPSC পরীক্ষায় ক্র্যাক করে IAS হলেন

মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে

১) দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

২) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দুটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে।

৩) সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe