Baruipur Girl Murder Case Latest Update: বারুইপুরে গণপিটুনিতে মৃত যুবকের অটোয় করেই কি নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিবারের দাবি, শনিবার বিকেলে যখন বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বেরিয়েছিল নাবালিকা, তখন তাকে চারজন তুলে নিয়ে গিয়েছিল। তারপর থেকে মেয়ের খোঁজ মিলছিল না। রবিবার সকালে সূর্যপুর হাট এলাকার একটি পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। তারপরই উত্তাল হয়ে ওঠে বারুইপুর। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর, গঠিত SIT

পরবর্তীতে পুলিশের আশ্বাসে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। ওঠে অবরোধ। পুলিশের তরফে জানানো হয়েছে, নাবালিকার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করবেন। ওই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের দলই তদন্তভার সামলাবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
খুন-সহ ৩ মামলা দায়ের, ধর্ষণের ধারা যুক্ত করা হয়নি এখনও
পুলিশ সূত্রে খবর, বারুইপুরের ঘটনায় প্রাথমিকভাবে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ারই বোঝা যাবে যে কীভাবে নাবালিকাকে খুন করা হয়েছে বা যৌন নিগ্রহের শিকার হয়েছিল কিনা। সেই ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করা হবে। তাছাড়াও পুলিশের উপর হামলা এবং গণপিটুনির ঘটনায় দুটি পৃথক-পৃথক মামলা রুজু করা হয়েছে।
মমতাকে আটকাতে কার্যত নজরবন্দী করে রাখা হয়েছে, দাবি কালীঘাটের
{{/usCountry}}মমতাকে আটকাতে কার্যত নজরবন্দী করে রাখা হয়েছে, দাবি কালীঘাটের
{{/usCountry}}তারইমধ্যে রবিবার রাতের দিকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়, বারুইপুরে যেতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই থেকেই তাঁকে কার্যত নজরবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। মমতা শিবিরের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকাতে তাঁর বাসভবনের সামনে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ফোনেই নাবালিকার পরিবারের সঙ্গে মমতা কথা বলেছেন বলে দাবি করেছে তৃণমূল।
নাটক করছে তৃণমূল, দাবি বিজেপির
যদিও মমতাকে নজরবন্দী করে রাখার অভিযোগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে 'তৃণমূল নাটক করার চেষ্টা করছে এবং যেটা ইস্যু নয়, সেটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে। যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রিয় ব্যক্তিগত রক্ষীদের পরিবর্তে নয়া আধিকারিকদের পাঠানো হয়েছিল, তখনও তৃণমূল প্রতিবাদ করেছিল। ওঁকে জেড-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। যদি ওঁর বাড়ির বাইরে পুলিশ টহল দেয়, তাতে সমস্যাটা কোথায়? ওঁকে বা ওঁর দলকে কি প্রশাসনের তরফে বলা হয়েছে যে উনি বাড়ির বাইরে বের হতে পারবেন না?’